দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ ১২ আগস্ট, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: রকি হাসান প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ১২ আগস্ট কিশোরগঞ্জে বিশাল গণসমাবেশ আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশকে সফল করতে শ
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ১২ আগস্ট কিশোরগঞ্জে বিশাল গণসমাবেশ আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশকে সফল করতে শহরে শোভাযাত্রা, সভা ও নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে জোরেশোরে।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দলটির কিশোরগঞ্জের শোলাকিয়া জেলা কার্যালয়ে গণসমাবেশ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে গণসমাবেশ সফল করতে জেলা শহরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি তার সমর্থকদের নিয়ে এ শোডাউন করেন। আজ (১০ আগস্ট) রবিবার বিকেলে শোভাযাত্রাটি ঐতিহাসিক পাগলা মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোলাকিয়ায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এরপর দলীয় নেতাকর্মীরা গণসমাবেশ সফল করতে দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় মিলিত হয়। এ সময় দলটির নেতৃবৃন্দ সমাবেশ ঘিরে নানামুখী প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় নেতৃবৃন্দ সমাবেশ শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
কুষ্টিয়ার মিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ ১২ আগস্ট, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ ১২ আগস্ট, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: রকি হাসান প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ১২ আগস্ট কিশোরগঞ্জে বিশাল গণসমাবেশ আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশকে সফল করতে শ
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে