, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময় মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

  • প্রকাশের সময় : ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১০২ পড়া হয়েছে

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার(৬ জুলাই) কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য পল্লী উন্নয়ন র‍্যালি অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মিরপুর, কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
তিনি বলেন, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের উন্নয়ন কার্যক্রমকে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম হবে উন্নয়নের মূল ভিত্তি। আধুনিক, পরিকল্পিত ও স্বনির্ভর গ্রাম গড়ে তুলতে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নেতা অধ্যাপক জোমারত আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মিরপুর উপজেলা আমীর খন্দকার রেজাউল করিম।

র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এই আয়োজন গ্রামীণ উন্নয়ন, স্বনির্ভরতা এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে ভুক্তভোগীদের মাঝে চেক, গাছের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

প্রকাশের সময় : ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬