, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময় মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১৬৫ পড়া হয়েছে

 কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাঃ ফরিদা ইয়াসমিন।

পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, হিসনা ও সাগরখালী নদী পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। পাশাপাশি কৃষকদের জন্য সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যা কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ, সেচ সুবিধার সম্প্রসারণ এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

কুষ্টিয়ার মিরপুরে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন কাজের উদ্বোধন

প্রকাশের সময় : ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬