আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● কুষ্টিয়ার মিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ● কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন? ● কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন? ● ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ● বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার? ● রিপাবলিকানরা এত বাজেভাবে হারার পাঁচটি কারণ ● যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদের ভারতীয় যোগ ● আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর; ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো ● জামায়াত জোটে থাকা নিয়ে আপত্তি তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৬ এএম
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১৪৬ বার

কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
ছবি : সংগৃহীত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:   কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আমলা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:  

কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে একটি অভিযানিক দল বুড়াপাড়া গ্রামে আব্দুস সালামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্লাশি করে ৭ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আব্দুস সালামকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আব্দুস সালাম ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী হিসেবে পরিচিত সলক মেম্বারের ছোট ভাই।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

0:00 0:00