, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময় মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

কুষ্টিয়া মিরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার।

  • প্রকাশের সময় : ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২১৩ পড়া হয়েছে

আশিক আলী কুষ্টিয়া :

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে মিরপুর থানাপুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার যোগিপুল ও পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।
আটককৃত আসামিরা হচ্ছেন মিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান (২৭) ও পোড়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিহাব মেম্বার (৪২)। আটককৃত আসামিদের মিরপুর থানার একটি নাশকতা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ এপ্রিল মিরপুর থানার চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে কতিপয় আওয়ামী লীগের লোকজন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। এমন সময় বিএনপি কর্মী মিরাজুল রাস্তা দিয়ে বাড়িতে আসতে গেলে কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরাজুলের গাড়ির হেডলাইট ভেঙে দেয়। এ সময় বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানা পুলিশকে ফোন দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়।

এ সময় তাৎক্ষণিক ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আরো কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাসের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে ইমরান ও শিহাব মেম্বারকে গ্রেফতার করে পুলিশ।

কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

কুষ্টিয়া মিরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার।

প্রকাশের সময় : ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫