আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● এল নিনোর প্রভাবে পেরু-ইকুয়েডরে ভয়াবহ বন্যা ও ভূমিধস ● মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ● রবি তারবিহীন ওয়াইফাই (Robi Wifi) ডিভাইসের দাম এবং মাসিক খরচ (আপডেট) ● শিক্ষার মান নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ, কলেজে উচ্চশিক্ষা চালু নিয়ে প্রশ্ন ● ২০২৭ সালে ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ, বন্ধ থাকবে যত দিন ● প্রাণ বাঁচিয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার পেলেন আহমেদ ● ফ্রিতে সরকারি টিউবওয়েল পাওয়ার জন্য আবেদন করবেন যেভাবে ● প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, কোন দিন কোন পরীক্ষা? ● গোপালগঞ্জের আলিম পরীক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তন করল মাদ্রাসা শিক্ষা বোর্ড
প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:২০ পিএম
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩২ বার

গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি

গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় কয়েক দিনের মধ্যে ভয়াবহ ঝড় ও বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। এতে জরাজীর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ১৩ লাখের বেশি ফিলিস্তিনি নতুন করে মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে গাজার সিভিল ডিফেন্স।

শুক্রবার (২৭ নভেম্বর) গাজার সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ বসবাসের অনুপযোগী তাঁবুতে দিন কাটাচ্ছেন। আসন্ন ঝড়-বৃষ্টিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু এবং এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর ভবন ধসে পড়ার ঝুঁকিও রয়েছে।

মাহমুদ বাসাল বলেন, আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে গাজায় ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, মানবিক সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, উদ্ধার তৎপরতা চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি, যানবাহন, পানিনিষ্কাশনের পাম্প, ব্যাটারি ও যন্ত্রাংশের সংকটে রয়েছে সিভিল ডিফেন্স। বাস্তুচ্যুত মানুষের সুরক্ষায় পুরোনো তাঁবুর পরিবর্তে বৃষ্টির পানি প্রতিরোধ করতে সক্ষম নতুন তাঁবু সরবরাহের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

এর আগে গত ৬ নভেম্বর গাজায় ভয়াবহ ঝড়ের সময় বালুর বাঁধ ধসে দুই নারী ও তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হন। ওই ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয় এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।

এ ছাড়া গত ১৩ নভেম্বর তীব্র শীতে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কিনান আহমেদ আরকিক নামের নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের শীতেও ঠান্ডাজনিত কারণে ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর চতুর্থ শীতের মুখোমুখি গাজার বাসিন্দারা। দীর্ঘ সংঘাতে ঘরবাড়ি, অবকাঠামো ও পয়োনিষ্কাশনব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে লাখ লাখ মানুষ ন্যূনতম জীবনধারণের সুযোগ-সুবিধা ছাড়াই তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এর মধ্যে নতুন করে ঝড়-বৃষ্টির আশঙ্কা তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র: আনাদোলু

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি

গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি

0:00 0:00