, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময় মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

গ্রামীণফোন চালু করল নতুন রোমিং সুবিধা: দেশি মুদ্রায় প্যাকেজ কেনার সুযোগ

  • প্রকাশের সময় : ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১৬৮ পড়া হয়েছে

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নতুন এক যুগান্তকারী সুবিধা চালু করেছে, যার মাধ্যমে এখন গ্রাহকরা তাদের মোবাইলে থাকা ব্যালান্স ব্যবহার করে রোমিং প্যাকেজ কিনতে পারবেন। অর্থাৎ বৈদেশিক মুদ্রার পরিবর্তে সরাসরি বাংলাদেশি টাকাতেই প্যাক কেনা যাবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যালান্স ব্যবহার করে রোমিং প্যাক কেনার অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক প্রতিবার বিদেশ সফরে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং বছরে সর্বমোট ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং ব্যয়ে ব্যবহার করতে পারবেন, যা সব মোবাইল নম্বর ও অপারেটর মিলিয়ে প্রযোজ্য হবে।

গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহকদের জন্য রোমিং প্যাকেজগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে তারা বিদেশ ভ্রমণের সময় সহজে এবং স্বাচ্ছন্দ্যে সংযোগ রক্ষা করতে পারেন। মাইজিপি (MyGP) অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এই প্যাকগুলো কেনা যাবে। নতুন এই রোমিং সুবিধার আওতায় রয়েছে দৈনিক ডেটা প্যাক, সাপ্তাহিক ডেটা ও ভয়েস-ডেটা কম্বো প্যাক। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরগামী ভ্রমণকারীদের জন্য রয়েছে ১০ দিনের বিশেষ ট্রাভেল প্যাক। বিশেষ সুবিধা হিসেবে বিশ্বের যেকোনো স্থান থেকে ইনকামিং এসএমএস গ্রহণ পুরোপুরি ফ্রি রাখা হয়েছে।

এই রোমিং সেবা গ্রহণের জন্য গ্রাহকদের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যেখানে বৈধ পাসপোর্ট, ভিসা ও (প্রযোজ্য ক্ষেত্রে) টিকিট সংক্রান্ত তথ্য থাকতে হবে। গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (CPO) সোলায়মান আলম প্রতিদিনের খবর কে বলেন, বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কেনার সুযোগ টেলিকম খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এই সিদ্ধান্তের ফলে এখন ভ্রমণকারীরা বিশ্বমানের সংযোগ ব্যবহার করে তাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়েই বিদেশে প্রিয়জনদের সঙ্গে সাশ্রয়ী মূল্যে যোগাযোগ রক্ষা করতে পারবেন। তিনি সরকারের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

গ্রামীণফোন চালু করল নতুন রোমিং সুবিধা: দেশি মুদ্রায় প্যাকেজ কেনার সুযোগ

প্রকাশের সময় : ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫