আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● নতুন Honda CB500 ৫০১ সিসির ইঞ্জিন, তিন ভেরিয়েন্টে দাম শুরু দাম ২ লাখ ৭৫ হাজার ● চীনের মহাকাশ অভিযানে নতুন ইতিহাস, সঙ্গী হচ্ছেন পাকিস্তানি নভোচারী ● বাংলাদেশে নতুন Suzuki Dzire আনল উত্তরা মোটরস থাকছে ৬ এয়ারব্যাগ ● পুরনো সিমে কি 5G ইন্টারনেট চালানো সম্ভব? নতুন সিম লাগবে কি না জেনে নিন ● বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ● মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবা ● চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ● বাজার থেকে বিদায় টিভিএস জুপিটার স্পেশাল এডিশন, কেন বন্ধ হলো? ● দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমান, উত্তেজনার মধ্যে নতুন ঘটনা
প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩২ বার

চীনের মহাকাশ অভিযানে নতুন ইতিহাস, সঙ্গী হচ্ছেন পাকিস্তানি নভোচারী

চীনের মহাকাশ অভিযানে নতুন ইতিহাস, সঙ্গী হচ্ছেন পাকিস্তানি নভোচারী
ছবি : সংগৃহীত

চীনের মহাকাশ অভিযানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন একজন বিদেশি নভোচারী। পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাত্রা করে এই ইতিহাস গড়তে যাচ্ছেন। বুধবার শেনঝৌ-২৪ মিশনের মাধ্যমে তাঁর মহাকাশযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মানববাহী মহাকাশ সংস্থার (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মিশনের সময়সূচি জানান। তাঁর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযান যাত্রা শুরু করবে।

মহাকাশযাত্রার আগে নিজের অনুভূতি প্রকাশ করে পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী বলেন, তিনি নিজের কাঁধে পাকিস্তানের নাম এবং ২৫ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা বহন করছেন। মহাকাশে অবস্থানকালে যেসব শিশু তাঁর দিকে তাকিয়ে থাকবে, তাদের উদ্দেশে তিনি বলবেন, আকাশের দিকে তাকাতে এবং মনে রাখতে—তাদের স্বপ্ন নিয়েই তিনি সেখানে গেছেন।

আলী সাবলীলভাবে ম্যান্ডারিন ও উর্দু ভাষায় বক্তব্য দেন। চীনের মহাকাশ স্টেশনে তাঁর অবস্থান হবে প্রায় পাঁচ দিনের। এরপর তিনি শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। ওই মহাকাশযানটি গত মে মাসে তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হয়েছিল।

তবে আলী মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক নন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের গ্যালাকটিক-০৪ মিশনে মহাকাশ ভ্রমণ করেছিলেন। তবে চীনের মহাকাশ কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী হতে যাচ্ছেন আলী।

চীন সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ কর্মসূচিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। দেশটির লক্ষ্য মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমিয়ে আনা। তিয়াংগং মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্বে সাধারণত তিনজন নভোচারীর একটি দল থাকে। প্রতি ছয় মাস পরপর এই দলের সদস্য পরিবর্তন করা হয়।

বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থান করছেন ৪০ বছর বয়সী ঝু ইয়াংঝু, লাই কাইইং ও ৪০ বছর বয়সী ঝাং ঝিইউয়ান। লাই হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত একমাত্র নারী।

নতুন নভোচারীদের দল তিয়াংগংয়ে পৌঁছানোর পর পাকিস্তানের আলী লাই ও ঝাংয়ের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন। তবে ঝু মহাকাশ স্টেশনে থেকে যাবেন। এর মাধ্যমে চীনের ইতিহাসে প্রথমবারের মতো টানা এক বছর মহাকাশে অবস্থানের লক্ষ্য পূরণের চেষ্টা করবেন তিনি। ভবিষ্যতে চাঁদ ও আরও দূরবর্তী মহাকাশে অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এই দীর্ঘমেয়াদি অবস্থানকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

পরবর্তী ছয় মাসের জন্য তিয়াংগং মহাকাশ স্টেশনে ঝুর সঙ্গে থাকবেন ৫১ বছর বয়সী অভিজ্ঞ নভোচারী তাং হংবো এবং ত্রিশের কোঠার শেষ বয়সী উ ই। উ ই প্রথমবারের মতো মহাকাশযাত্রা করতে যাচ্ছেন।

সিএমএসএর মুখপাত্র ঝাং জিংবো জানিয়েছেন, নভোচারীদের বহনকারী লং মার্চ-২এফ রকেটে শিগগিরই জ্বালানি ভরা হবে। নভোচারীরা সুস্থ আছেন এবং মহাকাশ স্টেশনও স্বাভাবিকভাবে কাজ করছে। মিশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্রঃ BSS NEWS

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

চীনের মহাকাশ অভিযানে নতুন ইতিহাস, সঙ্গী হচ্ছেন পাকিস্তানি নভোচারী

চীনের মহাকাশ অভিযানে নতুন ইতিহাস, সঙ্গী হচ্ছেন পাকিস্তানি নভোচারী

0:00 0:00