দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৬ নভেম্বর, ২০২৬, ০১:৪২ পিএম
জামায়াত জোটে থাকা নিয়ে আপত্তি তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়েছে। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।
বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়েছে। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।
অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূলপাতায়...
বিবিসির হোয়াইট হাউজ প্রতিবেদক বার্ন্ড ডেবুসম্যান জুনিয়র লিখেছেন, আগামী দুই বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বহাল থাকলেও তার রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব এখন অনেকটাই সীমিত হয়ে পড়বে।
তবে ট্রাম্প একেবারে ক্ষমতাহীন হয়ে পড়বেন না। কংগ্রেসে পাস হওয়া যেকোনো বিলে ভিটো দেওয়ার ক্ষমতা তার রয়েছে। আর রিপাবলিকানদের সমর্থন ছাড়া ডেমোক্র্যাটদের পক্ষে সেই ভিটো অকার্যকর করাও সম্ভব হবে না।
ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, তিনি ‘মিস্টার ভিটো’ হয়ে উঠতে প্রস্তুত।
এ ছাড়া নির্বাহী আদেশ জারি, জরুরি অবস্থা ঘোষণা, সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া এবং পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষমতাও রয়েছে ট্রাম্পের। এসব পদক্ষেপ ঠেকাতে কংগ্রেস বিল পাস করতে পারে।
তবে সেসব বিলেও ট্রাম্প ভিটো দিতে পারবেন।
সেইসাথে, অপরাধীদের ক্ষমা করার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতায় হস্তক্ষেপ করা যায় না।
সেক্ষেত্রে ক্ষমতা ছাড়ার আগে ট্রাম্প যদি তার মিত্রদের আগাম ক্ষমা করে দেন, তাহলে তা রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠতে পারে। এর আগে বাইডেনও এমনটি করেছিলেন।
এ ছাড়া রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের মেয়াদ আরও দুই মাস বাকি রয়েছে। তাই, এই সময়ের মাঝে বিচারকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে নিজের মনোনীত ব্যক্তিদের নিয়োগ দেওয়া এবং দলের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো এগিয়ে নেওয়ার সুযোগও থাকছে প্রেসিডেন্টের হাতে।
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানের সময় গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় মানবপাচার চক্রের তিনজনকে গ্রেফতার এবং ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে এক সেনাসদস্য আহত হন।
ছবির উৎস, Zeynep Demir/Anadolu via Getty Images
ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র তারকা রাসেল ব্র্যান্ড।
৫১ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন এবং একটি শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ছিল।
১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয় নারীর সঙ্গে সংঘটিত ঘটনার ভিত্তিতে এসব অভিযোগ আনা হয়।
আইন অনুযায়ী, ওই নারীদের পরিচয় আজীবন গোপন রাখার অধিকার রয়েছে।
রায় ঘোষণার পর বিচারক জানিয়েছেন, ব্র্যান্ডকে নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড দেওয়া হবে। বর্তমানে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে।
ছবির উৎস, Ummu Nisan Kandilcioglu/Anadolu via Getty Images
স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে রান্না করা খাবারে বিষাক্ত ধাতু সিসা মিশতে পারে। বিশেষ করে নতুন পাত্রে প্রথম কয়েকবার রান্নার সময় খাবারে সিসার পরিমাণ বেশি পাওয়া গেছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিসিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি নেচার প্রকাশনা গোষ্ঠীর জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি-তে প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষণার ফলাফল জানিয়েছে আইসিসিডিআর,বি।
গবেষণার জন্য বাংলাদেশের বিভিন্ন পরিবার থেকে সংগ্রহ করা সাতটি পুরোনো এবং বাজার থেকে কেনা ২০টি নতুন অ্যালুমিনিয়ামের পাত্র পরীক্ষা করা হয়। দেখা যায়, সব পাত্র থেকেই রান্না করা খাবারে সিসা মিশেছে। নতুন পাত্রে প্রথমবার রান্নার সময় প্রতি কেজি ভাতে সর্বোচ্চ ৩০৫ এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে।
গবেষণায় আরও দেখা গেছে, স্টিলের তারের মাজুনি দিয়ে নতুন পাত্র ঘষে পরিষ্কার করলে খাবারে প্রায় পাঁচ গুণ বেশি সিসা মিশতে পারে। ধাতব খুন্তি ব্যবহারেও এ ঝুঁকি বাড়ে।
গবেষকেরা বলছেন, বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি অনেক অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল পুরোনো বা ভাঙারি ধাতু গলিয়ে তৈরি করা হয়। এসব ধাতু যথাযথভাবে পরীক্ষা করা না হলে তৈরি পাত্রে সিসা থেকে যেতে পারে। রান্নার সময় সেই সিসা খাবারে মিশে যাওয়ার ঝুঁকি রয়েছে।
আর, সিসা একটি বিষাক্ত ধাতু। শিশুদের মস্তিষ্কের বিকাশে এটি দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, নির্বাচনী কৌশল, নারীদের রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং দলের অভ্যন্তরে গণতন্ত্রের অভাবসহ বিভিন্ন অভিযোগ তুলে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার ফেসবুকে এক লিখিত বিবৃতিতে তিনি পদত্যাগের কথা জানান।
সামান্তা শারমিন বলেন, প্রায় এক বছর ধরে দলের বিভিন্ন সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি আপত্তি জানিয়ে আসছিলেন। দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দেওয়ার পাশাপাশি আলোচনা ও বিতর্কের মাধ্যমে এনসিপিকে তার শুরুর আদর্শে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন।
তবে এখন আর দলটির পক্ষে সেই আদর্শে ফিরে যাওয়া সম্ভব বলে মনে করেন না তিনি।
তার ভাষ্য, “এনসিপি কখনো কখনো নানান ধরনের রাজনৈতিক ভূমিকা নিতেই পারে (এমনকি জামায়াতের সাথে জোট ত্যাগ করার মতো সিদ্ধান্ত)। কিন্তু তবুও পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচী তৈরি করতে পারবে বলে আমি মনে করি না। পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনোই রাষ্ট্রে নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না, বরং বাধা হয়ে দাঁড়াবে।”
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রধানত চারটি বিষয় তুলে ধরেছেন।
প্রথমত, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন সামান্তা শারমিন। তার মতে, জামায়াত গণতান্ত্রিক সংস্কারের রাজনীতি ধারণ করে না। দলটির সঙ্গে জোট করে এনসিপি তার নিজের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়েছে।
দ্বিতীয়ত, এনসিপির নির্বাচনী কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সামান্তার অভিযোগ, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে ‘বড়’ রাজনৈতিক দলের ‘লেজুড়’ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে এনসিপি। এর ফলে গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনীতির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তৃতীয়ত, গণ-অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এনসিপিতে তাদের যথাযথ প্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
চতুর্থত, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাবের অভিযোগ তুলেছেন সামান্তা শারমিন।
চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্র মো. আরিফকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা মি. চৌধুরীকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আমীর হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।
মামলার অভিযোগে বলা হয়, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯শে জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হ্যাডিক্ট সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের।
চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ ২০২৪ সালের ২৬শে আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বুধবার বিকেলে তাকে ও টেলিভিশনটির অপরাধ বিভাগের প্রধান রাজীব ঘোষকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি অফিস) কার্যালয় নেওয়া হয়েছিল।
ডিবিসি নিউজের মহাখালীর কার্যালয় থেকে তাদের ডেকে ডিবির গাড়ীতে তুলে নিয়ে গেলেও চ্যানেলটির কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
বিস্তারিত- ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ব্যবসায়ীসহ একশোর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার দেশের সব ব্যাংককে ইমেইলের মাধ্যমে এ নির্দেশনা পাঠানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
বিবিসি বাংলার হাতে আসা তালিকার একটি অংশে সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর নাম পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামও এই তালিকায় রয়েছে।
চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন দেশে একাধিক বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অন্তত ১০টির বেশি ফ্লাইটে এমন হুমকি পাওয়ার খবর এসেছে।
এর মধ্যে কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
এদিকে, বোমা থাকার হুমকি পাওয়া চারটি বিমানে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে চেক প্রজাতন্ত্রের পুলিশ।
এর আগে, ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী উড়োজাহাজকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। অন্যদিকে, সম্ভাব্য নিরাপত্তা হুমকির পর ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করেছে।
তবে দুটি বিমানের কোনোটিতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ডাবলিন থেকে রোমগামী একটি বিমানকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেছিল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবারও অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তবে কোনো উড়োজাহাজেই বিস্ফোরক পাওয়া যায়নি।
পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।
৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০০৩ সালে অভিষেকের পর থেকে দেশের
হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন এবং ১৪৬টি গোল করেছেন। এই দুইটিই বিশ্ব রেকর্ড।
গত মাসে তিনি পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান, যখন তাকে জানানো হয় যে ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে তিনি শুরুর
একাদশে থাকবেন না।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, "পর্তুগালের মানুষের কাছে, সেই দিন এসে গেছে যখন
আমাদের জাতীয় দলের সাত নম্বর জার্সিটি আমার ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে।"
তিনি বলেন, "আমি কখনও মনে করিনি এটি শুধু আমারই
ছিল। তবে ২৩ বছর ধরে এটি পরার, এর প্রতিনিধিত্ব করার এবং
বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে এটি বহন করার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।"
রোনালদো আরও বলেন, "আজ সময় এসেছে এটি ভবিষ্যতের হাতে
তুলে দেওয়ার। এটি সহজ কোনো সিদ্ধান্ত ছিল না, কারণ কিছু
সিদ্ধান্ত শুধু মস্তিষ্ক দিয়ে নেওয়া হয় না, হৃদয় দিয়েও নেওয়া
হয়।"
তিনি বলেন, "২০০৩ সালের অগাস্টে শুরু হওয়া এবং
আমার জীবন চিরতরে বদলে দেওয়া একটি যাত্রার আজ সমাপ্তি ঘটছে।"
শুক্রবার নভেম্বর মাসের নেশনস লিগের দুটি ম্যাচের জন্য
পর্তুগালের দল ঘোষণা করার কথা রয়েছে। এই দুটি ম্যাচ হলো ঘরের মাঠে ডেনমার্কের
বিপক্ষে এবং ওয়েলসের মাঠে ওয়েলসের বিপক্ষে।
পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা "যথাযথ শ্রদ্ধা জানানো ছাড়া এই বিদায় হতে দিতে রাজি নয়"।
এক বিবৃতিতে বলা হয়, "ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ
ক্যারিয়ারের প্রতি সর্বদা উপযুক্ত সম্মান জানাতে আমরা আয়োজন, পরিকল্পনা, অংশগ্রহণ এবং সক্রিয়ভাবে সহযোগিতা করার
দৃঢ় ও আন্তরিক ইচ্ছা পোষণ করি। এতে সমর্থক ও দেশ আবারও সেই খেলোয়াড়কে সম্মান ও
উদযাপন করার সুযোগ পাবে, যিনি আমাদের এত কিছু দিয়েছেন।"
রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং আর্জেন্টিনার
কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি অক্টোবরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।
আরো পড়তে পারেন: ম্যাকডোনাল্ডসের বেঁচে যাওয়া বার্গারের জন্য অপেক্ষা করা শিশুটি যেভাবে বিলিয়নিয়ার হলেন
আগামী এক থেকে দুই মাসের মধ্যে মজুরি বোর্ড শ্রমিকদের জন্য নতুন সর্বনিম্ন মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বাগেরহাটের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবি বিবেচনায় ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড তার কার্যক্রমও শুরু করেছে।
এদিকে, শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “কিছুসংখ্যক লোক ও একটি মহল সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।”
অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে সাধারণ ভ্রমণকারী হিসেবে দেখার সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সাথে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "এখানে কি শ্বশুরবাড়ি, রংপুর বেড়াইতে আসবে? যে তারে পাসপোর্ট দিবো?"
শেখ হাসিনাকে 'পলাতক সন্ত্রাসী' আখ্যা দিয়ে তিনি বলেন, "শেখ হাসিনা হচ্ছে পলাতক সন্ত্রাসী। হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে কি নরমাল ট্রাভেলার হিসেবে দেখব…যে পাসপোর্ট দিবো এবং আসেন, এসে আপনার শ্বশুরবাড়ি রংপুর বেড়ায়া যান? তাকে তো হ্যান্ডওভার চাই আমরা।”
বিষয়টিকে 'হাস্যকর' উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় অপরাধী ও সন্ত্রাসীদের ফিরিয়ে আনার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না।
তিনি বলেন, "আমাদের অ্যাকটিভ এক্সট্র্যাডিশন ট্রিটি আছে। সন্ত্রাসী ও অপরাধীদেরকে ধরতে পাসপোর্ট লাগে না, এটা হ্যান্ডওভার। জুডিশিয়াল প্রসেস আছে আমাদের ট্রিটিতে। পাসপোর্ট দেওয়ার কোনো রিকোয়ারমেন্টস নেই।"
ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসালেহ উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী নয়ই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আটই নভেম্বর রোববার রাত ১২টা থেকে কিছু এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা।
এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নয় নম্বর ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ছবির উৎস, Los Angeles Times via Getty Images
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের দুটি গুরুত্বপূর্ণ
নির্বাচনী লড়াইয়ে এখনো ভোট গণনা চলছে। অঙ্গরাজ্য দুটি হলো আলাস্কা ও মিসিসিপি।
আলাস্কায়, যেখানে ফলাফল
প্রক্রিয়াকরণে তুলনামূলক বেশি সময় লাগে, সেখানে এখন
পর্যন্ত ৭৫ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে।
এতে ডেমোক্র্যাটরা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তারা
পেয়েছে মোট ভোটের ৪৮.২ শতাংশ, আর
রিপাবলিকানদের ভোটের হার ৪৭.৯ দশমিক।
বর্তমান পরিস্থিতি অনুযায়ী, প্রতিনিধি
পরিষদে ডেমোক্র্যাটরা ২৪০টি আসনে জয় পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন
মাত্র ২১৮টি আসন।
রিপাবলিকানরা জিতেছে ১৪৭টি আসন।
এখনো আরও ৪৮টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন নেওয়ার পর আদালত প্রাঙ্গণে একজন সাংবাদিককে গালাগাল করতে দেখা যায় বাংলাদেশের সিনেমার অভিনেত্রী পরীমনিকে।
এছাড়া তার নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আদালতে আসা একজন বিচারপ্রার্থীর মাথা ফেটেছে বলেও অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব ঘটনা ঘটে।
আগের দিন জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আদালতে পৌঁছান পরীমনি। আদালত প্রাঙ্গণে এসে গাড়িতেই বসে ছিলেন তিনি।
এরপর পৌনে ১২টার দিকে তিনি এজলাসের দিকে রওনা হন। তখন তাকে তার নিরাপত্তারক্ষীরা ঘিরে রাখেন।
এসময় সেখানে উপস্থিতদের সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তার নিরাপত্তারক্ষীদের।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবি-ভিডিও থেকে জানা যায়, লিফটে ওঠার সময় বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের মোবাইল কেড়ে নেন পরীমনি। পরে ওই সাংবাদিক তা ছিনিয়ে নেন।
এরপর আদালত শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিনের আদেশ দেয়।
জামিন নিয়ে বের হওয়ার সময়ই পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কায় মাথা ফেটেছে বলে গণমাধ্যমে দাবি করেছেন আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা একজন বিচারপ্রার্থীর স্বজন।
এরপর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে ওই সাংবাদিকের সঙ্গে পরীমনির বাকবিতণ্ডা হতে দেখা যায়।
পরীমনির দাবি, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন। এরপর তিনি ওই সাংবাদিককে গালাগাল করেন বলে গণমাধ্যম প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়।
তবে ওই সাংবাদিক বারবার দাবি করেছেন যে তিনি পরীমনির গায়ে হাত দেননি।
উল্লেখ্য, আদালতে উপস্থিত আরও অনেক সাংবাদিক অভিযোগ করেছেন যে পরীমনির নিরাপত্তারক্ষীরা আরও অনেক সাংবাদিককে ধাক্কা দিয়েছেন আজ।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার ওয়াশিংটনে
ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন, যখন তিনি তার
দলের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের জন্য সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করেন।
অনেকেই এটিকে ২০২৮ সালের সম্ভাব্য হোয়াইট হাউস নির্বাচনী
প্রচারণার আগে প্রেসিডেন্ট ট্রাম্প থেকে তার নিজেকে দূরে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা
হিসেবে ব্যাখ্যা করছেন।
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থান ওয়াশিংটনের একটি
প্রকাশ্য গোপন বিষয়। তিনি প্রকাশ্যে বারবার এই সংঘাতকে সমর্থন করলেও, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে তিনি এর
বিরোধিতা করেছেন বলে জানা গেছে।
তবে এ ধরনের মতপার্থক্য এতদিন জনসমক্ষে আসেনি, এখন পর্যন্ত।
এক্সে দেওয়া ৬০০ শব্দের এক বিবৃতিতে ভ্যান্স লেখেন, "আপনি যদি বলতে চান যে এর মূল্য ছিল, যে আগামী ছয় বছরের জন্য সিনেট হারানো সার্থক ছিল, তাহলে সেটাই বলুন।"
তিনি আরও লেখেন,
"যুক্তি দিন যে
এটি এমন একটি মূল্য ছিল, যা পরিশোধ করা
যৌক্তিক ছিল। আপনি একমত হোন বা না হোন,
অন্তত সেটি হবে
সৎ অবস্থান।"
এটি ছিল একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য এবং সাম্প্রতিক সময়ে যার
নজির নেই বললেই চলে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এমন কোনো ঘটনার
কথা মনে করা কঠিন, যেখানে
দায়িত্বে থাকা একজন ভাইস প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি ইস্যুতে
প্রেসিডেন্টের অবস্থান থেকে এত স্পষ্টভাবে সরে এসেছেন।
এরপর আসে আরও বড় এক বিস্ময়। সাধারণত নিজের জ্যেষ্ঠ
উপদেষ্টাদের কাছ থেকে অবিচল আনুগত্য প্রত্যাশা করা ট্রাম্প নিজেও ভ্যান্সের সঙ্গে
একমত হয়ে বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফল
"বেশিরভাগ ক্ষেত্রেই" যুদ্ধ দ্বারা নির্ধারিত হয়েছে।
তিনি আরও বলেন, একই পরিস্থিতি
আবার তৈরি হলে তিনি "আবারও একই কাজ করতেন"।
এটি একটি প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে যে, নিজের উপদেষ্টাদের আনুগত্যকে সবসময় গুরুত্ব দেওয়া ট্রাম্প, ভ্যান্স প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলে তাকে
পর্যাপ্ত স্বাধীনতা দিতে পারেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সেনেট ও
প্রতিনিধি পরিষদে জয় পেয়েছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি
সময়জুড়ে তারা কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকবে।
জানুয়ারিতে কংগ্রেসে দলটি সংখ্যাগরিষ্ঠ হবে, এটি নিশ্চিত হলেও এখনো একাধিক নির্বাচনী লড়াইয়ের ফলাফল জানা
বাকি রয়েছে। ৪৩৫টি প্রতিনিধি পরিষদ আসনের অধিকাংশের ফল বুধবার ঘোষণা করা হলেও, প্রায় ২৪টি আসনের ফল এখনো ঝুলে আছে।
এর মধ্যে টেনেসি, লুইজিয়ানা ও
ভার্জিনিয়ার কিছু আসন রয়েছে, যেখানে ভোটের
ব্যবধান এতটাই কম যে এখনও বিজয়ী নির্ধারণ করা সম্ভব হয়নি।
এছাড়া অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া
এবং কলোরাডোর কয়েকটি নির্বাচনী ডিসট্রিক্টের ফলাফলও এখনো ঘোষণা করা হয়নি।
আলাস্কায় ফলাফল জানতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে; এটি দেশটির অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন। এই সম্ভাব্য
বিলম্বের একটি কারণ হলো আলাস্কায় ‘র্যাংকড-চয়েস’ (পছন্দক্রমভিত্তিক) ব্যালট
ব্যবস্থা রয়েছে, যেখানে ভোটাররা পছন্দের
ক্রমানুসারে একাধিক প্রার্থীকে নির্বাচন করতে পারেন।
ছবির উৎস, Bloomberg via Getty Images
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পের দলের পরাজয় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান বা উত্তেজনা প্রশমনের দিকে পরিস্থিতিকে
এগিয়ে নিতে পারে কি না, ব্যবসায়ীরা তা নিয়ে সন্দেহে আছেন। এর মধেই বৈশ্বিক তেলের
দাম আরও কমছে।
বৃহস্পতিবার এশিয়ার বিকেলে ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ
কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া
অপরিশোধিত তেলের দাম প্রায় ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৩ ডলারে নেমে আসে।
বুধবার তেলের দাম ৮ শতাংশেরও বেশি কমে যায়, যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন যে
জ্বালানির মূল্যের ওপর সংঘাতের প্রভাবই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ
হয়েছে।
প্রসঙ্গত, তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে
এসেছে।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের যে ফল এসেছে, অনেক কানাডিয়ানই হয়তো এমনটাই চেয়েছিলেন। কারণ ডেমোক্র্যাটদের
ব্যাপক জয়কে আংশিকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বাণিজ্যিক মিত্রদের ওপর ডোনাল্ড
ট্রাম্প আরোপিত শুল্কের বিরুদ্ধে ভোটারদের প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বুধবার সকালে বলেন, "আমি আনন্দে রাস্তায় ডিগবাজি খাচ্ছিলাম।"
তিনি একে "কানাডার জন্য একটি বিজয়" বলে বর্ণনা করেন।
মঙ্গলবার রাতের এই ফলাফল হয়তো খুব শিগগিরই কানাডাকে ওই
শুল্ক থেকে স্বস্তি এনে দেবে না। তবে বাণিজ্য আলোচনা আবার শুরু হওয়ায় রাজনৈতিক
পরিবর্তনগুলো অটোয়ার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যাতে তারা ভালো কোনো সমঝোতা করতে পারে, এমন প্রত্যাশা রয়েছে।
ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিজ ও চাক শুমার, যাদের রাজনৈতিক প্রভাব এখন আরও বেড়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কানাডার ওপর আরোপিত শুল্ক কমানোর
পক্ষে অবস্থান নিয়েছেন।
তবুও কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ শুল্কনীতিতে খুব
বেশি পরিবর্তন আনতে নাও পারে। কারণ ট্রাম্পের আরোপিত শুল্কের বেশিরভাগই কংগ্রেসের
অনুমোদন ছাড়াই নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
কুষ্টিয়ার মিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
জামায়াত জোটে থাকা নিয়ে আপত্তি তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
জামায়াত জোটে থাকা নিয়ে আপত্তি তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়েছে। এদিকে, পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে