দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:০১ এএম
টাঙ্গাইলে চিংড়িতে জেলি দেওয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা
বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলে চিংড়ি মাছের খোলশের ভেতর জেলি ঢুকিয়ে বিক্রি এবং নকল পণ্য বিক্রির দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) শহরের পার্ক বাজার এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গ
বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলে চিংড়ি মাছের খোলশের ভেতর জেলি ঢুকিয়ে বিক্রি এবং নকল পণ্য বিক্রির দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) শহরের পার্ক বাজার এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে ওই অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার পার্ক বাজারের চিংড়ি মাছের খোলশের ভেতর জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে মাছ বিক্রির দায়ে আড়তদার মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা, একই বাজারে মুরগি বিক্রিতে ওজনে কম দেওয়ায় আরশাফকে ১০ হাজার টাকা এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে ‘তাজ কালেকশন’ নামক কসমেটিকসের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, শহরের পার্ক বাজারে চিংড়ি মাছে জেলি দিয়ে মাছ বিক্রিকালে হাতে-নাতে প্রমাণ পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই বাজারে মুরগি বিক্রিতে ওজনে কম দেওয়ায় সতর্কতা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন শহরের টাঙ্গাইল ক্লাবের পেছনে বাটার গলিতে গোপন সংবাদের ভিত্তিতে একটি কসমেটিকসের দোকানে অভিযান চালিয়ে অবৈধ এবং নিষিদ্ধ পণ্য রাখার অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চালানোকালে টাঙ্গাইল পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সংবাদকমী মামুনুর রহমান, মাসুদ রানা ও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
টাঙ্গাইলে চিংড়িতে জেলি দেওয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
টাঙ্গাইলে চিংড়িতে জেলি দেওয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা
বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলে চিংড়ি মাছের খোলশের ভেতর জেলি ঢুকিয়ে বিক্রি এবং নকল পণ্য বিক্রির দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) শহরের পার্ক বাজার এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গ
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে