আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২৩ বার

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা
ছবি : সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত সক্ষমতা বাড়ানো এবং বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে নতুন পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিজস্ব গুদাম নির্মাণ ও ভাড়া করা গুদামের সংখ্যা বাড়িয়ে সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করতে চায় সংস্থাটি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে পণ্য সংরক্ষণের সক্ষমতা বাড়ানো হচ্ছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে আগামী বছর প্রয়োজনীয় কাজ শুরু করার কথা রয়েছে। গুদাম সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বাফার স্টক বা আপৎকালীন মজুত বাড়ানোর উদ্যোগও নিয়েছে সংস্থাটি। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে। সমীক্ষাটি সম্পন্ন হতে প্রায় এক বছর লাগতে পারে।

টিসিবির চেয়ারম্যান বলেন, বাফার স্টক বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে। বাজারে চাহিদার আকস্মিক পরিবর্তন, পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন দেখা দিলে তা মোকাবিলায় পর্যাপ্ত মজুত নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য অন্তত এক মাসের বিতরণ চাহিদা পূরণের মতো পণ্য মজুত রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

বিশেষ করে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পণ্য সংগ্রহ ও সংরক্ষণ জরুরি হয়ে পড়ে। গুদাম সক্ষমতা বাড়লে টিসিবির পক্ষে আগে থেকেই বেশি পরিমাণ পণ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী বাজারে সরবরাহ করা সহজ হবে।

বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ করছে টিসিবি। এ কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচির ওপর ভিত্তি করে গুদামের চাহিদা নির্ধারিত হয়।

নিজস্ব ও ভাড়া করা গুদামের সমন্বয়ে স্বল্পমেয়াদে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বাফার স্টক বাড়ানোর পরিমাণ ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করা হবে।

বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে দাঁড়াবে বলে আশা করছে সংস্থাটি।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতাও বাড়বে।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা

0:00 0:00