দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ পিএম
ডাক্তার মুসা কবিরের আর্থিক সহযোগিতায় নিমতলা বাজারে চায়ের দোকান উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া মিরপুরে নিমতলা বাজারে ডাক্তার এ এস এম মুসা কবিরের আর্থিক সহযোগিতায় এবং নওদাপাড়া যুব সংঘের উদ্যোগে একটি চায়ের দোকান উদ্বোধন করা হয়েছে। ৩০ শে আগষ্ট শনিবার বিকেলে চায়ের দোকানটি উদ্বোধন করা হয়। নুরুল ইসলাম মাষ্ট
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া মিরপুরে নিমতলা বাজারে ডাক্তার এ এস এম মুসা কবিরের আর্থিক সহযোগিতায় এবং নওদাপাড়া যুব সংঘের উদ্যোগে একটি চায়ের দোকান উদ্বোধন করা হয়েছে। ৩০ শে আগষ্ট শনিবার বিকেলে চায়ের দোকানটি উদ্বোধন করা হয়। নুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন আলম, আমলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নাসির মল্লিক, নওদাপাড়া যুব সংঘের সভাপতি ইমতিয়াজ ইসলাম জীবন, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, নিমতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক আরাফ মাষ্টার, সাস্থ কর্মী ও সাংবাদিক আসাদুল ইসলাম সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ। অনুষ্ঠানে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- এই চিরন্তন মানবিক মূল্যবোধকে সামনে রেখে আমাদের সমাজে মহান আল্লাহ তায়ালা যাদের কে সামর্থ দিয়েছেন তারা যদি ডাক্তার মুসা কবিরের মতো করে, অসহায় মানুষের জন্য কাজ করে। তাহলে আমাদের দেশ ও সমাজ এগিয়ে যাবে। আমি আজ আনন্দিত ডাক্তার মুসা কবির এক অসহায় মানুষের জন্য দোকান চালুর মতো সামগ্রী কিনে উপহার দিয়েছেন। তার মতো অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। সমাজে যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, ‘শুধু আর্থিক সহায়তা নয়, বরং মনোবল জোগানো, সমস্যা শোনা এবং বাস্তবিক সমাধানের চেষ্টা করাই আমাদের মূল দর্শন। এ ধরনের মানবিক উদ্যোগ শুধু মুহূর্তের সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও ঐক্যের চর্চাকে আরও জোরদার করে। এ সময় সাতজন অসহায় মানুষের মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করা হয়। ডাক্তার মুসা কবিরের আর্থিক সহযোগিতার জন্যে তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, দোয়া কামনা করা হয়।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
কুষ্টিয়ার মিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
ডাক্তার মুসা কবিরের আর্থিক সহযোগিতায় নিমতলা বাজারে চায়ের দোকান উদ্বোধন
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
ডাক্তার মুসা কবিরের আর্থিক সহযোগিতায় নিমতলা বাজারে চায়ের দোকান উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া মিরপুরে নিমতলা বাজারে ডাক্তার এ এস এম মুসা কবিরের আর্থিক সহযোগিতায় এবং নওদাপাড়া যুব সংঘের উদ্যোগে একটি চায়ের দোকান উদ্বোধন করা হয়েছে। ৩০ শে আগষ্ট শনিবার বিকেলে চায়ের দোকানটি উদ্বোধন করা হয়। নুরুল ইসলাম মাষ্ট
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে