দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:২৮ এএম
তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি
ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে অথবা জন্মের ছয় মাসের মধ্যে এ ছুটি নিতে পারবেন বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারি পুরুষ কর্মীদের পক্ষ থেকে পিতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানিয়ে আবেদন পাওয়ার পর রাজ্য সরকার এ উদ্যোগ নিয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তান জন্মের সময় মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে স্ত্রীর পাশে থাকা এবং শিশুর যত্নে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে ১৫ দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে সুবিধাজনক সময়ে এ ছুটি নেওয়া যাবে।
রাজ্য সরকারের মতে, নারী কর্মীদের জন্য ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পুরুষদের পিতৃত্বকালীন ছুটি চালু হলে পারিবারিক দায়িত্ব ভাগাভাগি সহজ হবে। একই সঙ্গে সন্তান লালন-পালনে বাবার সক্রিয় অংশগ্রহণ বাড়বে।
এর আগে গত আগস্টে তামিলনাড়ু সরকার তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রে নারী সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার ঘোষণা দিয়েছিল।
রাজ্যটিতে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়েছে। ২০১১ সালে ছুটি ৯০ দিন থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়। ২০১৬ সালে তা বাড়িয়ে নয় মাস করা হয়। পরে ২০২১ সালের জুলাইয়ে ছুটির মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন নির্ধারণ করা হয়। এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম নেতৃত্বাধীন সরকারের সময়ে।
প্রচলিত যোগ্যতার শর্ত অনুযায়ী, দুইয়ের কম জীবিত সন্তান রয়েছে—এমন নিয়মিত নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা এবং পরবর্তী সময়ে রাজ্য সরকারের সংশোধিত বিধান অনুযায়ী, দুই বা তার বেশি জীবিত সন্তান থাকা নারী সরকারি কর্মীরাও পূর্ণ বেতনে ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
ইসরায়েলকে বিশ্বশান্তির হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ
ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা করল সোনালী ব্যাংক
রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার
বাসিজে বড় পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে