আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● এল নিনোর প্রভাবে পেরু-ইকুয়েডরে ভয়াবহ বন্যা ও ভূমিধস ● মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ● রবি তারবিহীন ওয়াইফাই (Robi Wifi) ডিভাইসের দাম এবং মাসিক খরচ (আপডেট) ● শিক্ষার মান নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ, কলেজে উচ্চশিক্ষা চালু নিয়ে প্রশ্ন ● ২০২৭ সালে ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ, বন্ধ থাকবে যত দিন ● প্রাণ বাঁচিয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার পেলেন আহমেদ ● ফ্রিতে সরকারি টিউবওয়েল পাওয়ার জন্য আবেদন করবেন যেভাবে ● প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, কোন দিন কোন পরীক্ষা? ● গোপালগঞ্জের আলিম পরীক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তন করল মাদ্রাসা শিক্ষা বোর্ড
প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬, ১০:০০ পিএম
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩২ বার

দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, ফাঁস ১ লাখের বেশি গ্রাহকের তথ্য

দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, ফাঁস ১ লাখের বেশি গ্রাহকের তথ্য
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় ডাকসেবা ব্যবস্থায় সাইবার হামলা চালিয়ে অন্তত ১ লাখ ১৩ হাজার ৮৫৫ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ঠিকানা ও ফোন নম্বর। এক দিনের হিসাবেই এত বিপুলসংখ্যক গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে দেশটির ডাক বিভাগ।

শনিবার (২৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ।

প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা ডাক বিভাগের মোবাইল ওয়েবসাইটে পণ্য সরবরাহের ঠিকানা পরিবর্তনের সুবিধা কাজে লাগিয়ে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যে প্রবেশ করে। গত ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিতরণের জন্য পাঠানো নিবন্ধিত ডাকের তথ্য হাতিয়ে নেয় তারা।

কোরিয়া পোস্ট জানিয়েছে, তথ্য চুরির বিষয়টি শনাক্ত করার পর বুধবার পুলিশকে অবহিত করা হয়। একই সঙ্গে পণ্য সরবরাহের ঠিকানা পরিবর্তনসহ বেশ কয়েকটি অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি আইপি ঠিকানা ব্যবহার করেও যাতে মোবাইল ওয়েবসাইটে প্রবেশ করা না যায়, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তবে সাইবার হামলায় প্রকৃতপক্ষে কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে ডাক বিভাগ।

ঘটনায় দুঃখ প্রকাশ করে কোরিয়া পোস্টের প্রধান পার্ক ইন-হোয়ান বলেছেন, হামলার প্রকৃত কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো এবং জনগণের আস্থা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে একাধিক তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। এর আগে রাষ্ট্রায়ত্ত কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন থেকে প্রায় ১৫ লাখ ২০ হাজার মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

একের পর এক তথ্য চুরির ঘটনায় দেশটির সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: ইয়োনহাপ

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, ফাঁস ১ লাখের বেশি গ্রাহকের তথ্য

দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, ফাঁস ১ লাখের বেশি গ্রাহকের তথ্য

0:00 0:00