দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:০১ এএম
নড়াইলে হত্যা মামলার হাজতির কারাগারে মৃত্যু
সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি নড়াইল জেলা কারাগারে অসুস্থ হয়ে হুমায়ুন শেখ (৪২) নামে এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত নড়াইল সদর হা
সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলা কারাগারে অসুস্থ হয়ে হুমায়ুন শেখ (৪২) নামে এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। মৃত হুমায়ুন শেখ নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন। তিনি প্রায় দুই মাস ধরে নড়াইল জেলা কারাগারে বন্দি ছিলেন। কারাগারে গত চার-পাঁচ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আনা হয়। এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, “গত কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
নড়াইলে হত্যা মামলার হাজতির কারাগারে মৃত্যু
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে