দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:০১ এএম
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নড়াইল সদর পৌরসভার দু
সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নড়াইল সদর পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। রকিবুজ্জামান পলাশ দুর্গাপুর গ্রামের মিনা ওয়াহিদুজ্জামান নান্নুর ছেলে। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। ওই মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। এ মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে গ্রেফতার করে পুলিশ। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, “নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে