, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময় মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

পাকিস্তানে ভয়াবহ বন্যা, দুই দিনে ৩৪৪ জনের মৃ-ত্যু, বি-ধ্ব-স্ত সামরিক হেলিকপ্টার

  • প্রকাশের সময় : ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১২২ পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। মৃত্যু সবচেয়ে বেশি খাইবার পাখতুনখোয়া প্রদেশে। ৩২৮ জন মারা গেছে শুধু এই পাকতুনখোয়াতেই। বন্যাকবলিত ৯ জেলায় উদ্ধার অভিযান চলছে।

এদিকে, দুর্গত প্রদেশগুলোতে উদ্ধার অভিযানে থাকা একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু নিহত হয়েছেন।

ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যার শিকার পাকিস্তানের কাশ্মীর, উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান, খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর এবং বাটগ্রাম। বেশি ক্ষয়ক্ষতি খাইবার পাখতুনখোয়ায়। হয়েছে ভূমিধসও। দু’দিনের বন্যায় মৃত্যু হয়েছে ৩ শতাধিক মানুষের। সেই সাথে আটকা পড়ে আছে অসংখ্য মানুষ।
বন্যায় ভেসে গেছে ১ শতাধিক বাড়ি। এরমধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৩৪টি বাড়ি আংশিকভাবে এবং ১৪টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গিলগিট বালতিস্তানে ১৪টি বাড়ি আংশিকভাবে এবং তিনটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, আজাদ কাশ্মীরে আংশিকভাবে ২৩টি এবং ২৮টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেশিরভাগ এলাকায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকায় হেঁটে যাচ্ছেন। বিভিন্ন অঞ্চলে মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু এলাকার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভারী বৃষ্টি, ভূমিধস এবং বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ত্রাণ পাঠানো এবং অ্যাম্বুলেন্স ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে কিছু এলাকায়। খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে বন্যা কবলিত প্রদেশে উদ্ধার অভিযানে থাকা একটি সামরিক হেলিকপ্টারও।
উদ্ধার ও ত্রাণকার্যের পর্যালোচনা করতে ১৫ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। দেওয়া হয়েছে বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছানোর নির্দেশ।

কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পাকিস্তানে ভয়াবহ বন্যা, দুই দিনে ৩৪৪ জনের মৃ-ত্যু, বি-ধ্ব-স্ত সামরিক হেলিকপ্টার

প্রকাশের সময় : ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫