আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● কুষ্টিয়ার দৌলতপুরে ২৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ ও সিসি ঢালাই কাজ শুরু ● ই-পাসপোর্ট আবেদনের তথ্য কার সঙ্গে মিলিয়ে পূরণ করবেন? ● প্রবাসী আয় থেকে ফ্রিল্যান্সিং, ডলার আনতে নতুন কৌশল বাংলাদেশ ব্যাংকের ● ছাত্রীদের সাইকেল বিতরণের আগে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ● পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল কোন গ্রেডে কত টাকা, জেনে নিন পুরো হিসাব ● আপনার মোবাইল নম্বর দিয়ে কেউ WhatsApp খুলেছে কি না বুঝবেন যেভাবে ● ইন্টারনেটের গতি বাড়াতে ফোনে এখনই যে ৭টি পরিবর্তন করবেন! ● শুধু সনদ দিলেই হবে না, বিশ্ববিদ্যালয়কে হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী ● সিমের টাকা অকারণে কেটে নিচ্ছে? ফেরত পাবেন যেভাবে!
প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:০৬ পিএম
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৯ বার

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল কোন গ্রেডে কত টাকা, জেনে নিন পুরো হিসাব

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল কোন গ্রেডে কত টাকা, জেনে নিন পুরো হিসাব
ছবি : সংগৃহীত

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল কোন গ্রেডে কত টাকা, জেনে নিন পুরো হিসাব

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। অন্যদিকে, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে সর্বোচ্চ ৬ হাজার ৪৬৫ টাকা মজুরি বেড়েছে। নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চতুর্থ সভায় দীর্ঘ আলোচনার পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা সোয়া ৩টায় শুরু হওয়া সভা শেষ হয় দিবাগত রাত দেড়টার দিকে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে আগে মাসিক মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। তা ৬ হাজার ৪৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে আগে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। নতুন কাঠামোতে এ গ্রেডের মজুরি ৫ হাজার ৭২৭ টাকা বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

অন্যদিকে, জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। নতুন সিদ্ধান্তে এ গ্রেডের মজুরি ৫ হাজার ৬৫০ টাকা বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এ ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে পরে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। এরপর বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ভোটাভুটির সিদ্ধান্ত নেন।

বোর্ডের ছয় সদস্য ভোট দেন। এর মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

তবে নতুন মজুরিকাঠামোর মধ্যে মূল মজুরি কত হবে এবং বাড়িভাড়া কত নির্ধারণ করা হবে, তা তখনো চূড়ান্ত হয়নি। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বৈঠক শেষে ভোররাত ৪টার দিকে সাংবাদিকদের জানান, এসব বিষয় চূড়ান্ত করতে বুধবার বোর্ডের আরেকটি সভা অনুষ্ঠিত হবে।

সূত্রঃ BSS NEWS

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল কোন গ্রেডে কত টাকা, জেনে নিন পুরো হিসাব

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল কোন গ্রেডে কত টাকা, জেনে নিন পুরো হিসাব

0:00 0:00