দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:০১ এএম
বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শাহ আলম জাহাঙ্গীর কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শাহনুর আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম, অভিভাবক শিরিনা আক্তার ও কৃতি শিক্ষার্থী ইলরা ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক তপন কুমার ভৌমিক ও অফিস সহকারী নারায়ন চন্দ্র দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারা হলেন সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন, জাহের মিয়া, জামসেদ মিয়া, সহকারী শিক্ষক মোঃ ওবাইদুল্লা, বিল্লাহ হোসেন, মোহাম্মদ হোসেন, জান্নাতুল ফেরদৌস, বর্তমান এডহক কমিটির সদস্য অভিভাবক সদস্য কাউছার মিয়া এবং সহকারী শিক্ষক মোবারক হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে