আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৬, ০৬:৩৩ এএম
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১০৩ বার

মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়
ছবি : সংগৃহীত

  মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:   কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬আগষ্ট) দুপুরে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত

  মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:   কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬আগষ্ট) দুপুরে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।                 মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন বলেন, মিরপুরের যেসব এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে, সেসব স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি মিরপুর উপজেলায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।     মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মিরপুরের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, নারী উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই আমার লক্ষ্য।   তিনি মিরপুর প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, মাদক আজ কেবল কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন ধ্বংস করছে না, বরং একটি পরিবার, সমাজ ও পুরো জাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। কৌতূহল, সঙ্গদোষ, মানসিক হতাশা কিংবা পারিবারিক অশান্তি থেকে শুরু হওয়া এই বিষাক্ত অভ্যাস শেষপর্যন্ত কেড়ে নেয় একটি সম্ভাবনাময় জীবন। তাই প্রতিরোধ শুরু হতে হবে আমাদের ঘর থেকেই। পারিবারিক সুদৃঢ় বন্ধন মাদক থেকে দূরে থাকার সবচেয়ে বড় ঢাল। এলাকা বা পাড়ায় মাদকের বিস্তার প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের সাথে জড়িত অপরাধী ও চক্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সাহায্য করতে হবে। ইতিমধ্যে গত দুই মাসে আমরা প্রায় পাঁচশত জন মাদকসেবী ও ব্যবসায়ীকে জেলে পাঠিয়েছি। আমরা বদ্ধ পরিকর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন মূল্যে এই অঞ্চল থেকে মাদকসেবী, ব্যবসায়ী এবং ডিলারদের নিমূর্ল করব ইনশাল্লাহ।                 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মিরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুস সালাম, সহ সভাপতি জমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য জাহিদ হাসান জিহাদ, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, মিরপুর নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আব্দুল আউয়াল, সাংবাদিক নাঈম খন্দকার, সাইদুর রহমান, আহসান হাবীব সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

0:00 0:00