আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● 'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন? ● সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা' ● ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক ● সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন? ● কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? ● নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ ● পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে? ● মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি? ● শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে
প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ এএম
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৫:৫৫ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩২৫ বার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত এক ও আহত চারজন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত এক ও আহত চারজন
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনায় একজন নিহত ও চারজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বে...

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনায় একজন নিহত ও চারজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আইফোন এবং আইপ্যাড থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন র মূল পাতায়।

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি নিয়ে আলোচনার পরিবর্তে,

ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সকে অভ্যন্তরীণ দুর্নীতি

দমনে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড

ট্রাম্প।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, "তাদের

শত শত বিলিয়ন ডলার এখন আমাদের হাতে, প্রণালিগুলোও আমাদের দখলে! ইরানের সাথে চুক্তির

কোনো প্রয়োজন আমাদের নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।"

বুধবার এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, ইরানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে আলোচনায়

বসতে পারেন মি. ভ্যান্স। এর পরপরই এই মন্তব্যগুলো এলো।

সংবাদপত্রটির প্রতিবেদনে জানানো হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প তার সহযোগী ও সহকর্মীদের বলেছিলেন যে, তিনি তেহরানের সঙ্গে ভ্যান্সের আলোচনা পুনরায় শুরু করার

বিষয়ে একমত।

এএফপি-র তথ্য মতে, ডোনাল্ড

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন চলতি মাসের মধ্যবর্তী

নির্বাচনে তার রিপাবলিকান পার্টি শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং ডেমোক্র্যাটরা

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে।

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের ক্ষোভ,

রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটি প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

মি. ভ্যান্স সেইসব রিপাবলিকানদের মধ্যে ছিলেন যারা

নির্বাচনে তার দলের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন।

এক প্রতিবেশীকে রক্তাক্ত অবস্থায় দেখার কথা জানিয়েছেন ওয়াশিংটন

ডিসির লোগান সার্কেল এলাকার এক বাসিন্দা।

গুলির এই ঘটনাটি একটি ফিটনেস সেন্টারে শুরু হলেও তা

আশেপাশের এলাকা এবং একটি আবাসিক ভবনেও ছড়িয়ে পড়ে। যা ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে

ব্যাপক প্রভাব ফেলেছে।

পুলিশের ধারণা, ঘটনার পর যেখানে হামলাকারি নিজেকে আবদ্ধ করেছিল

সেটি তার নিজেরই অ্যাপার্টমেন্ট।

ওই ভবনের বাসিন্দারা জানিয়েছেন যে, গুলির ঘটনা শুরু হওয়ার পর ভবনের ভেতরে থাকবেন নাকি পালানোর

চেষ্টা করবেন, এ নিয়ে তাদেরকে মুহূর্তের

মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছিল।

পুলিশের ধারণা,

"অ্যাপার্টমেন্ট

ভবনে কোনো ধরনের বিরোধের" কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে, তবে তদন্ত অব্যাহত রয়েছে।

ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছেন বলে বিবিসিকে জানিয়েছেন ডিসি পুলিশের একজন মুখপাত্র।

তবে মৃত্যুর সঠিক কারণ পুলিশ নিশ্চিত করতে পারেনি।

কয়েক মিনিট আগে এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি "নিজের গুলিতেই আহত হয়েছিলেন" বলে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনা সম্পর্কে পুলিশের

কাছ থেকে সর্বশেষ যে তথ্য জানা গেল:

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে শেষপর্যন্ত পদত্যাগ করেছেন জেনসেন হুয়াং।

তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তার সঙ্গে একজন কথিত চীনা গুপ্তচরের সম্পর্ক ছিল। এই পরকীয়া বিতর্কে আলোচিত হওয়ার প্রেক্ষাপটে এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং।

এনভিডিয়ার বোর্ড জানিয়েছে, তার পরিবর্তে

অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে নিয়োগ

দেওয়া হয়েছে।

জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশের

পরে মার্কিন বাজারগুলো খোলার সাথে সাথেই এই

কোম্পানির শেয়ারের দাম ১৩ শতাংশের বেশি কমে গিয়েছে।

‘নিউ ইয়র্ক টাইমস’ এর এক প্রতিবেদনে বলা

হয়েছে, হুয়াং তার নিজের কোম্পানিরই এক নারী নির্বাহীর সাথে দ্বিতীয়বারের মতো বিবাহবহির্ভূত

সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এর পরেই এই পদত্যাগের ঘটনা ঘটে।

গত রোববার হুয়াং অন্য কথিত চীনা গুপ্তচরের সাথে সম্পর্কের

কথা স্বীকার করেন, যিনি মূলত অন্য একটি কোম্পানির এবং তিনি একজন চীনা গুপ্তচর ছিলেন

বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা

সম্পাদকের ভাষ্য অনুযায়ী, হুয়াং এনভিডিয়াকে বিশাল সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন,

কিন্তু এক অদ্ভুত ও পুরোনো ধাঁচের প্রেমের গল্পের খেসারত দিয়ে শেষ পর্যন্ত তার পতন

ইতোমধ্যেই বেইজিং যুক্তরাষ্ট্রকে সতর্ক

করেছে যেন গুপ্তচরবৃত্তির এই অভিযোগকে অজুহাত বানিয়ে চীনে প্রযুক্তি পণ্যের বিক্রির

ওপর পুনরায় কোনো নিষেধাজ্ঞা আরোপ করা না হয়।

জেনসিং হুয়াং যে সম্পর্কের কথা স্বীকার

করেছেন, সে বিষয়ে এনভিডিয়া যেমন নিজে তদন্ত করছে, তেমনি এফবিআইও এই তদন্ত চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির

ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর বিবিসিকে নিশ্চিত

করেছে পুলিশ।

‘গোলাগুলির’ খবর ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলের কাছে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসাধারণকে

এলাকাটি এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

ফ্যাসিস্ট সন্ত্রাসী বাহিনীকে দায়মুক্তি দেওয়ার জন্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি অভিযোগ তোলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ সেটা দেশের মানুষ বুঝলেও সরকার এই পরিস্থিতি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন সংসদ অধিবেশনে।

“উনি কুষ্টিয়ার ঘটনাটাকে শর্ট

সার্কিট, এটাকে কোন তথ্য প্রমাণ, ইনি নিজেই বললেন যে, তদন্ত চলমান আবার নিজেই উনি

বললেন যে, শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা বেশি প্রাথমিক অনুমান এটাই। তো তদন্ত চলাকালীন তো উনি

এই কথা বলতে পারেন না,” বলেন মি. ইসলাম।

তিনি দাবি করেন, ভিডিও ফুটেজে ওই বাড়িতে বোমাসদৃশ কিছু নিক্ষেপের পরে আগুন জ্বলে উঠতে দেখা যায়।

“যেখানে প্রাথমিকভাবে আমরা ভিডিও ফুটেজ সব কিছুতে দেখতে

পারতেছি, স্থানীয় লোকেরা বলতেছে যে, বাইরে থেকে একটা কিছু নিক্ষেপ করার ফলে পুরা

বাড়িতে ধপ করে আগুন ছড়িয়ে গিয়েছে এবং ভিডিও ফুটেজে স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে,

সেখানে পেট্রোল বোমা সদৃশ কিছু একটা নিক্ষেপ করা হয়েছে,” বলেন মি. ইসলাম।

একইসঙ্গে এমন বক্তব্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন নাহিদ ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন

সহকারি প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে দুইজন বুধবার এবং

তিনজন বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার কে এই তথ্য নিশ্চিত করেছেন প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী

আলফেছানী।

এই পাঁচজন সহকারি প্রক্টর

হলেন, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা

বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ

মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট

ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, এই পাঁচজন

সহকারি প্রক্টরই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

তাদের পদত্যাগের জন্য প্রশাসন

থেকে চাপ দেওয়া হয়েছিল কিনা, এমন এক প্রশ্ন নাকচ করে দেন তিনি।

“আমরা প্রশাসন থেকে আমাদের

সম্মানিত শিক্ষক যারা বেশ কয়েক বছর যাবত এসিসট্যান্ট প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাদের ওপর আমরা কোন ধরনের চাপ প্রয়োগ বা কোন ধরনের অনুরোধ করিনি,” বলেন প্রো-ভিসি অধ্যাপক আলফেছানী।

এই সহকারি প্রক্টররা গতকাল

পর্যন্ত খুব ভালোভাবে কাজ করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছেন বলেও

জানান তিনি।

তাদের বিরুদ্ধে প্রশাসনের

কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া গেছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের

চতুর্থ অধিবেশনে এই কথা জানান তিনি।

মিজ তাবাসসুমের গ্রামের

বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুয়াপুর ইউনিয়নের

ভাগোয়ান গ্রামে বুধবার রাত ১২টা ২০ মিনিটে ঘটনা ঘটেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মি. আহমদ বলেন, “মাননীয়

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা বাড়িতে

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার ২০ মিটার দূরে তার বাবা-মা একটা তিনতলা বাড়িতে অবস্থান

করেন। এই বাড়িতে কেউ থাকে না। দুটো ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল।”

বৃহস্পতিবার এডিশনাল এসপি,

ওসি এবং সকালে এসপিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

এছাড়া সীমান্তবর্তী এলাকা

হওয়াতে বিজিবিও সেখানে গিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া পাশের থানা থেকে ফায়ার সার্ভিসের

ইউনিট গিয়েছে।

“এখানে যে কথাগুলো আসছে

যে আগুন লাগানোর, আগুন লেগেছে না লাগিয়েছে এটা তদন্ত করতে আমি অলরেডি নির্দেশ

দিয়েছি যৌথ টিমের। এখানে বিজিবি থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে এবং সিভিল প্রশাসন,

পুলিশ প্রশাসন থাকবে যৌথভাবে যেহেতু একজন সংসদ সদস্যের বাড়ি পরিত্যক্ত হলেও তার

অধিকারের বাড়ি,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিবির

দেওয়া প্রতিবেদন পড়ে তিনি জানান, আলামত, স্থানীয় জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী

বাহিনী সবার সাথে আলোচনা করে বিজিবি এই মূল্যায়ন দিয়েছে।

“পেট্রোল বোমা বিস্ফোরণের

মতো কোন শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেওয়ালে পেট্রোল বোমার কোন চিহ্ন পাওয়া

যায়নি। কোন সাক্ষীর নিকট হতে পেট্রোল বোমার কোন তথ্য পাওয়া যায়নি। তবে, মোটামুটিভাবে

এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি,” জানান স্বরাষ্ট্রমন্ত্রী

মি. আহমদ।

এ সময় কিছু নথি তুলে ধরে মি.

আহমদ বলেন, “তাতে দেখা যাচ্ছে পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেক্ট্রিক ওয়ারিংয়ের দুর্বলতা

ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এখানে অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে। এটা

অনুমাননির্ভর, তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।”

“তবে এখানে কেউ যদি

নাশকতামূলক কোন কর্মকাণ্ড করে থাকে সেটা অধিকতর তদন্তের মাধ্যমে যদি প্রকাশ হয় আমরা

সেভাবে ব্যবস্থা নেব,” বলে জানান মি. আহমদ।

এই ঘটনায় একটি সাধারণ

ডায়েরি করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরো পড়তে পারেন: নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ

এনসিপি নেত্রী নুসরাত

তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদের

চতুর্থ অধিবেশনে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানান, এই সরকারের কাছে কোন

জবাব আশা করেন না তিনি।

তিনি বুধবার রাতের ঘটনার

কথা উল্লেখ করে, এই ঘটনায় পেট্রল বোমা ব্যবহৃত হয়নি বলে সংশ্লিষ্ট থানার ওসির

বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

“সেই থানার যে ওসি উনি

কমেন্ট করেছেন যে, ওখানে কোনো পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি। আমি নিজে এসপির

সাথে কথা বলেছি, সেখানে কোন ফরেনসিক টিম যায়নি, দুপুর পর্যন্ত। কোনো ফরেনসিক ইনভেস্টিগেশন

ছাড়াই তারা বলে দিচ্ছে যে সেখানে কোনো পেট্রল বোমা মারা হয়নি” বলেন মি. ইসলাম।

একইসঙ্গে, এনসিপির আরেক

নেতা হাসিব ইসলামের ওপর হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও একজনও গ্রেফতার

হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় ঢাকা

বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ

করে তিনি প্রশ্ন তোলেন, “মাননীয় সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরেও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না, আজকে এই

প্রশ্নটাই করতে এসেছি?”

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু উদ্বেগজনক বিধান রয়ে গেছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।

এ ধারাগুলো সংশোধনের আহ্বান জানিয়েছে এই মানবাধিকার সংগঠনটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, "বিশেষ করে আইনের ৮(২), ২৫ক, ২৫খ, ২৬ক, ২৯, ৪৬ ও ৪৬ক ধারাসহ তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেফতার সংক্রান্ত বিধানগুলো যথাযথভাবে পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন। এইচআরএসএস মনে করে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নামে যেন নাগরিকের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।"

এইচআরএসএসের পর্যবেক্ষণ অনুযায়ী, "প্রথমত, ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারা: অনলাইন কনটেন্ট ব্লক ও অপসারণের ক্ষেত্রে নির্বাহী কর্তৃপক্ষের ক্ষমতা এবং পরবর্তী প্রতিকারব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।"

যথাযথ বিচারিক তদারকি ছাড়া কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার সুযোগ থাকলে তা মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছে এই মানবাধিকার সংগঠনটি।

এছাড়া আরো বেশ কিছু ধারা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

এর মধ্যে, সাইবার সুরক্ষা আইনের ২৫ক ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি বলছে, "সাইবার স্পেসে মানহানিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ এবং সরকারের সমালোচনার ক্ষেত্রে হয়রানিমূলক মামলার ঝুঁকি তৈরি করতে পারে। মানহানির ক্ষেত্রে ফৌজদারি শাস্তির পরিবর্তে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।"

প্রস্তাবিত আইনের সব বিতর্কিত ধারা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও আইসিসিডিআর এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন করার আহ্বান জানিয়েছে এইচআরএসএস।

একইসঙ্গে, সাইবার স্পেসে মানহানির ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার এবং জনস্বার্থে প্রকাশিত সংবাদ, তথ্য ও সমালোচনার সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে

বাংলাদেশকে নয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে টসে

জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ দল। দলীয় রান একশ হওয়ার আগেই হারায় পাঁচটি উইকেট।

ব্যাটিং ব্যার্থতায় মাত্র ৩১ ওভার চার বলে ১৩৮ রানেই সবগুলো

উইকেট হারায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫০ রান করেন আবদুল্লাহ আল মুহি।

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে পাকিস্তান, প্রথম উইকেট

জুটিতেই ১২৩ রান করেন উসমান খান ও হায়াম খান।

একটি ছক্কা ও আটটি চারের সাহায্যে ৬৯ রান করেন হায়াম খান,

অন্যদিকে উসমান

খান করেন ৬৪ রান।

২১ ওভার পাঁচ বলে মাত্র একটি উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে

যায় পাকিস্তান।

এদিকে, সেমিফাইনালের অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে

লড়ছে ভারত।

তেরো বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরসহ বেশ কয়েকটি জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে

আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২

এ এই মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর

আমিনুল ইসলাম এই আবেদন জানান।

বৃহস্পতিবার এই মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে

ট্রাইব্যুনালে হাজির করা হয়।

২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে হেফাজতে ইসলামের

সমাবেশকে কেন্দ্র করে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে ৬১ জনকে

হত্যার অভিযোগে মামলাটি করা হয়।

এ বছরের এইচএসসি ও সমমানের

পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু

হচ্ছে আগামী পহেলা ডিসেম্বর।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা

নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন

তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী পহেলা ডিসেম্বর

থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে।

সকালের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং

বিকেলের পরীক্ষা শুরু হবে দুপুর দুইটায়। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০

মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।

এই পরীক্ষার রুটিন অনুযায়ী, পহেলা ডিসেম্বর

ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত

হবে দোসরা ডিসেম্বর।

এছাড়া, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত

হবে তেসরা ডিসেম্বর। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে

পাঁচই ডিসেম্বর। সবশেষে অর্থনীতি ও আরবি পরীক্ষার মধ্য দিয়ে

১৫ই ডিসেম্বর লিখিত পরীক্ষা শেষ হবে।

এছাড়া, ১৫ই ডিসেম্বরের মধ্যে সব বিষয়ের

ব্যবহারিক পরীক্ষাও শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, "সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।"

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

এ সময়ে তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচ প্রস্তাব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"

সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের

সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

সৌদি আরবের বিমানবন্দর, শহর এবং বেসামরিক

ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানান তিনি।

তার মতে, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব

ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত। একইসঙ্গে পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার

জন্য হুমকি এসব হামলা।

তিনি বলেন, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের

নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে পাকিস্তান কোনো আপস করবে না।

তবে একইসঙ্গে সংঘাত কমানো, সংযম দেখানো

এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। কারণ নতুন করে যুদ্ধ বা সংঘাত শুরু হলে

সেটি কোনো পক্ষের জন্যই ভালো হবে না।

তিনি জানান, পাকিস্তানের সেনা সদস্যরা আগে

থেকেই সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে পাকিস্তানের

এই সামরিক মুখপাত্র বলেছেন, গত ২৬শে অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের

সঙ্গে ইরানের কর্মকর্তাদের বৈঠক হয়েছিল।

এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, মধ্যপ্রাচ্যে

উত্তেজনা কমানো, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায়

রাখার পথ তৈরি করা।

মক্কা জোট ও প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের

সামরিক এই মুখপাত্র মি. চৌধুরী বলেন, গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি যৌথ

কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়েছিল। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক

ও প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, পাকিস্তান-সৌদি আরবের প্রতিরক্ষা

চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট,দুইটিই সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠিত।

কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর উদ্দেশ্য এই দুই জোটের নেই।

পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, ভবিষ্যতে

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক সহযোগিতা এবং

আঞ্চলিক স্থিতিশীলতা আরো শক্তিশালী করতে চায়।

র লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন র এই পাতায়।

:নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ

কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?

শেখ হাসিনার দেশে ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?

সূত্র:

শেয়ার:
Test User
অনলাইন ডেস্ক নিজস্ব প্রতিবেদক

"আগামীনিউজের প্রধান বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক।"

+৮৮০ ১৭০০-০০০০০ test@example.com
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত এক ও আহত চারজন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত এক ও আহত চারজন

0:00 0:00