দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:২৮ এএম
শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার
শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব কম্বল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব কম্বল কেনা হবে। বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রতিবছর সরকার কম্বল কিনে বিতরণ করে। ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব ইতিমধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত হয়েছে। অবশিষ্ট ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কেনার জন্য নতুন প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কম্বল কিনতে গেলে প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে। এতে আসন্ন শীত মৌসুমে প্রয়োজনীয় সময়ে শীতার্ত মানুষের কাছে কম্বল পৌঁছানো বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ তাঁত বোর্ডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের প্রকোপ বাড়তে পারে। এসব জেলার শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে সময়মতো কম্বল বিতরণ জরুরি। এ জন্য সরকারি ক্রয় বিধিমালা-২০২৫ অনুসরণ করে নির্ধারিত ব্যয়সীমার মধ্যে ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এ প্রস্তাব বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কম্বল কেনার পুরো অর্থের জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব অর্থায়নে। নীতিগত অনুমোদনের ভিত্তিতে বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে কম্বল কেনার পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। সূত্র: বিডি-প্রতিদিন
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
ইসরায়েলকে বিশ্বশান্তির হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ
ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা করল সোনালী ব্যাংক
রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার
বাসিজে বড় পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে