দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:০১ এএম
সড়ক অবরোধে উত্তেজনা, প্রিপেইড মিটার নিয়ে লালমনিরহাটে আন্দোলন।
মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে প্রিপেইড মিটার চালু হওয়ায় অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। সোমবার দুপুরে শহরের সাপটানা সড়কে নেসকো বিক্রয় ও বিতরণ কার্যালয় ঘেরাও করে এ কর্মসূচি পালন করা হয়।
মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে প্রিপেইড মিটার চালু হওয়ায় অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। সোমবার দুপুরে শহরের সাপটানা সড়কে নেসকো বিক্রয় ও বিতরণ কার্যালয় ঘেরাও করে এ কর্মসূচি পালন করা হয়। মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের কয়েকশ গ্রাহক “প্রিপেইড মিটার চাই না” স্লোগান দিয়ে নেসকো কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা লালমনিরহাট-ফুলবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনো ধরনের সঠিক তথ্য বা দিকনির্দেশনা ছাড়াই জোর করে প্রিপেইড মিটার বসানো হচ্ছে। হঠাৎ করে রিচার্জ কেটে নিচ্ছে মিটার, এতে ভোগান্তিতে পড়ছেন সবাই। তাছাড়া মিটারে শব্দ হয় এবং গভীর রাতে টাকা শেষ হয়ে গেলে চরম সমস্যায় পড়তে হয়। অনেকেই বলছেন, সমস্যার সমাধান কোথায় পাওয়া যাবে, সেটাও জানানো হয়নি। নেসকোর লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, সদর উপজেলায় গত ৭ জুলাই থেকে পোস্টপেইডের পরিবর্তে ৫ হাজার ১৭৭টি প্রিপেইড সংযোগ দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক গ্রাহক ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে নতুন বিলিং পদ্ধতি হওয়ায় অনেকে বিভ্রান্ত হচ্ছেন। তিনি জানান, এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। নেসকো সূত্রে জানা গেছে, সদর উপজেলায় মোট গ্রাহক সংখ্যা ৪০ হাজার ২৭৬ জন, যার মধ্যে চার হাজার ৫০০ বাণিজ্যিক গ্রাহক। নিয়মিত বিল পরিশোধ করেন প্রায় ৭০ শতাংশ গ্রাহক। বর্তমানে লালমনিরহাট সদরে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ১৮ কোটি ৯০ লাখ টাকা এবং এ সংক্রান্ত ২৭০টি মামলা চলমান রয়েছে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
সড়ক অবরোধে উত্তেজনা, প্রিপেইড মিটার নিয়ে লালমনিরহাটে আন্দোলন।
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
সড়ক অবরোধে উত্তেজনা, প্রিপেইড মিটার নিয়ে লালমনিরহাটে আন্দোলন।
মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে প্রিপেইড মিটার চালু হওয়ায় অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। সোমবার দুপুরে শহরের সাপটানা সড়কে নেসকো বিক্রয় ও বিতরণ কার্যালয় ঘেরাও করে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে