আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
Header Banner Ad
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৭ এএম
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০২:৪৬ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৮৩ বার

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে ২৭৩ জন আটক বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে মানবপাচার চক্র প্রতিহত

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে ২৭৩ জন আটক  বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে মানবপাচার চক্র প্রতিহত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম   সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনের সময় ২৭৩ জন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় একটি কাঠের বোট এবং দালালচক্রের ১০ সদস্যকেও আটক করা হয়। বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা গোপন সংবাদের ভিত্তিতে

চট্টগ্রাম


 

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনের সময় ২৭৩ জন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় একটি কাঠের বোট এবং দালালচক্রের ১০ সদস্যকেও আটক করা হয়। বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (০৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

 

নৌবাহিনী সূত্র জানায়, সেন্টমার্টিন্স দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বানৌজা স্বাধীনতা। বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নৌবাহিনীর জাহাজ দ্রুত ধাওয়া চালিয়ে বোটটি আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিল। বোটে থাকা যাত্রীদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নৌবাহিনী আরও জানায়, আটককৃত বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে গভীর সমুদ্রে যাত্রাকালে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা ছিল। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে একটি সম্ভাব্য বড় মানবপাচার কার্যক্রম ও প্রাণহানির ঝুঁকি প্রতিহত করা সম্ভব হয়েছে।

 

বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্রপথে চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশসহ সকল ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে ২৭৩ জন আটক  বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে মানবপাচার চক্র প্রতিহত

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে ২৭৩ জন আটক বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে মানবপাচার চক্র প্রতিহত

0:00 0:00