আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬, ০১:০০ পিএম
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৫ বার

২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর

২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর
ছবি : সংগৃহীত

অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কর কাঠামোর আওতায় আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের জন্য চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। তালিকায় প্রচলিত ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানও রয়েছে।

এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যাচাইয়ের জন্য চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। কমিশনারেটগুলো এসব তথ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভ্যাট গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, চিহ্নিত অধিকাংশ প্রতিষ্ঠানের বিআইএন নেই। পাশাপাশি তারা আনুষ্ঠানিক ব্যবসায়িক নিয়মকানুন সম্পর্কেও যথেষ্ট সচেতন নয়। ঘরে বসে অনলাইনে ব্যবসা পরিচালনা করা গৃহিণীদের মতো ক্ষুদ্র উদ্যোক্তারাও এই তালিকায় থাকতে পারেন। এসব ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার বিষয়ে অনেকের সচেতনতা ও আগ্রহ কম বলেও জানান তিনি।

ই-কমার্স ও কুরিয়ার সার্ভিস খাতের ওপর পরিচালিত এক গবেষণার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় খাত দুটিকে রাজস্ব আহরণের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়। ভ্যাট গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তার মতে, প্রতিটি প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ কম হলেও সব প্রতিষ্ঠানের সম্মিলিত আর্থিক কর্মকাণ্ড বড় হতে পারে। এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে দেশের আর্থিক প্রবাহ ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব আরও স্পষ্ট হবে।

এদিকে পৃথক অনুসন্ধানে ২৯টি রেস্তোরাঁর বিক্রির তথ্যে বড় ধরনের গরমিল পেয়েছে ভ্যাট প্রশাসন। ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট রিটার্নের সঙ্গে ফুডপ্যান্ডা, ফুডি ও পাঠাও ফুডে নথিভুক্ত বিক্রির তথ্য তুলনা করে এ অসংগতি পাওয়া যায়।

তদন্তে দেখা গেছে, কয়েকটি রেস্তোরাঁ অনলাইন খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মে নথিভুক্ত বিক্রির তুলনায় ভ্যাট রিটার্নে অনেক কম বিক্রির তথ্য দেখিয়েছে। এসব তথ্য যাচাইয়ের মাধ্যমে অনলাইন ব্যবসা ও রেস্তোরাঁ খাতের রাজস্ব আদায়ের সম্ভাবনা কাজে লাগাতে চায় এনবিআর। সূত্র: বিডি প্রতিদিন

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর

২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর

0:00 0:00