, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ভোলায় খালে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

  • প্রকাশের সময় : ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

প্রতিদিনের ডেস্ক :

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

রোববার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ইসমাইল (৬) ও শফিউল (৮) স্থানীয় বাসিন্দা কবির হোসেনের ছেলে। চার সন্তানের মধ্যে বড় ছেলেটি বেঁচে থাকলেও এই দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, দুপুরে শিশুদের কোথাও দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন তাদের মা। প্রথমে আশপাশে খুঁজেও তাদের না পেয়ে তিনি খালে নামেন। তখনো শিশুদের খোঁজ না পেয়ে অন্যত্র খোঁজে যান। পরে দ্বিতীয়বার খালে নামলে পানিতে ডুবে থাকা দুই ছেলেকে দেখতে পান তিনি।

তিনি নিজেই একজনকে উদ্ধার করে তোলেন। অপরজনকে উদ্ধার করেন পাশের এক আত্মীয়। তাৎক্ষণিকভাবে দু’জনকেই বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি মো. ছিদ্দিকুর রহমান।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

ভোলায় খালে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশের সময় : ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫