, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো : আমির হামজা

  • প্রকাশের সময় : ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৬৩ পড়া হয়েছে

প্রতিদিনের ডেস্ক:

বাংলাদেশের স্বনামধন্য ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, ‘গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো।’

গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার সমান। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, তা কিন্তু পার হয়ে যাচ্ছে। তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নেব গোপালগঞ্জ জেলার যারা দায়িত্বে আছে তারা এর সঙ্গে জড়িত।’

সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য বক্তারা বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। এ ছাড়াও জেলাটির পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারে না বলে উল্লেখ করে তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো : আমির হামজা

প্রকাশের সময় : ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫