ফেনীর ফুলগাজীতে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর
প্রকাশের সময় :
০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
৭৪
পড়া হয়েছে
ফেনীর ফুলগাজীতে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর
ফেনী প্রতিনিধি :মাজহারুল ইসলাম অন্তর ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন মিরুর ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে নিজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে মীর হোসেন মিরু ব্যক্তিগত পারিবারিক কাজ করার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত মীর হোসেন মিরু বদরপুর ওয়ার্ড বিএনপির সক্রিয় নেতা এবং দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টির পেছনে রাজনৈতিক বিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
ফেনী প্রতিনিধি :মাজহারুল ইসলাম অন্তর
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন মিরুর ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে নিজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে মীর হোসেন মিরু ব্যক্তিগত পারিবারিক কাজ করার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত মীর হোসেন মিরু বদরপুর ওয়ার্ড বিএনপির সক্রিয় নেতা এবং দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টির পেছনে রাজনৈতিক বিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।