, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ফেনী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম অন্তর, ফেনী প্রতিনিধি:

আজ মঙ্গলবার ২৯ জুলাই ফেনী সরকারি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রোগ্রামে কলেজের সকল বিভাগের নতুন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। ওরিয়েন্টেশনে কলেজের নিয়ম-কানুন, একাডেমিক ক্যালেন্ডার, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ও ক্লাস রুটিন সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সততা, সময়ানুবর্তিতা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে তোমাদেরকে একজন দক্ষ ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

নতুন শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী মাশরাফুল ইসলাম বলেন, “স্যারদের কথা শুনে মনে হচ্ছে শুধু ডিগ্রি নয়, জীবন গঠনেরই প্রস্তুতি নিচ্ছি।”
মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাজহার অন্তু বলেন, “নবীনদের দেখলে নিজেদের কথা মনে পড়ে, আমরাও একদিন এভাবে শুরু করেছিলাম একটা নতুন যাত্রা। ওদের মধ্যে আমরা সেই আমাদেরকে খুঁজে পাই। দোয়া করি যেন তারা যেই হাসি মুখে নিয়ে আজকের প্রোগ্রাম শুরু করেছে, সেই হাসি যেন শেষদিন পর্যন্ত থাকে।”

প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা , শৃংখলার দায়িত্বে ছিলেন কলেজের রোভার স্কাউট ও বিএনসিসি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন এবং ক্লাস শুরুর জন্য প্রস্তুত হন।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

ফেনী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫