ফুলবাড়িয়ায় উচ্ছেদ বন্ধে ও পুরাতন রাস্তা বহালের দাবিতে মানববন্ধন
প্রকাশের সময় :
০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
৯৪
পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় উচ্ছেদ বন্ধে ও পুরাতন রাস্তা বহালের দাবিতে মানববন্ধন
মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় উচ্ছেদ বন্ধে ও পুরাতন রাস্তা দিয়ে চলাচলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩০ জুলাই) দুপুরে ফুলবাড়ীয়া ইউনিয়নের চৌদার লক্ষীপুর বালুরঘাট এলাকায় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানান, এ অঞ্চলের মানুষের সুবিধার্থে শতবছর আগে নির্মিত রাস্তা দিয়েই এলাকাবাসী চলাচল করে আসছে। বর্তমানে একটি মহল নিজেদের স্বার্থে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা করে যাচ্ছে। নতুন করে সরকারি হালটে রাস্তা নির্মাণের নামে চক্রটি শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের বাড়িঘর উচ্ছেদের পায়তারা চালাচ্ছেন। তাই তাদের কথা চিন্তা করে মানবিক দিক বিবেচনায় নতুন রাস্তা নির্মাণ না করে পুরাতন রাস্তা বহাল রাখতে ও উচ্ছেদ অভিযান থেকে সরে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। স্থানীয় মোঃ মোসলেম উদ্দিন বলেন, শত বছর ধরে কয়েকটি গ্রামের লোকজন ব্যক্তি মালিকানধীন জমার মাটির পুরাতন রাস্তা দিয়ে চলাচল করে আসছে। সম্প্রতি আখালিয়া নদী খনন করায় সরকারি জায়গা বের হওয়ায় মুষ্টিময় লোক নদীর পাড় দিয়ে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। নতুন রাস্তা তৈরী করা হলে প্রায় শতাধিক পরিবার উচ্ছেদ হবে যাদের বিকল্প কোন আবাসস্থল নেই। এ সময় বক্তব্য রাখেন,আঃ হালিম, খাদিজা বেগম, রুনা আক্তার, শাকিল মিয়া প্রমুখ। উল্লেখ্য গত ২০ জুলাই উপজেলা ভূমি অফিস থেকে ভূ- সম্পত্তি জবরদখল হতে উচ্ছেদের জন্য কয়েকটি পরিবারকে নোটিশ প্রদান করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন মিটিংএ আছি এখন কথা বলা যাবে না। পরবর্তীতে ফোন দিলে তাকে পাওয়া যায়নি।
মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় উচ্ছেদ বন্ধে ও পুরাতন রাস্তা দিয়ে চলাচলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩০ জুলাই) দুপুরে ফুলবাড়ীয়া ইউনিয়নের চৌদার লক্ষীপুর বালুরঘাট এলাকায় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, এ অঞ্চলের মানুষের সুবিধার্থে শতবছর আগে নির্মিত রাস্তা দিয়েই এলাকাবাসী চলাচল করে আসছে। বর্তমানে একটি মহল নিজেদের স্বার্থে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা করে যাচ্ছে। নতুন করে সরকারি হালটে রাস্তা নির্মাণের নামে চক্রটি শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের বাড়িঘর উচ্ছেদের পায়তারা চালাচ্ছেন। তাই তাদের কথা চিন্তা করে মানবিক দিক বিবেচনায় নতুন রাস্তা নির্মাণ না করে পুরাতন রাস্তা বহাল রাখতে ও উচ্ছেদ অভিযান থেকে সরে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।
স্থানীয় মোঃ মোসলেম উদ্দিন বলেন, শত বছর ধরে কয়েকটি গ্রামের লোকজন ব্যক্তি মালিকানধীন জমার মাটির পুরাতন রাস্তা দিয়ে চলাচল করে আসছে। সম্প্রতি আখালিয়া নদী খনন করায় সরকারি জায়গা বের হওয়ায় মুষ্টিময় লোক নদীর পাড় দিয়ে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। নতুন রাস্তা তৈরী করা হলে প্রায় শতাধিক পরিবার উচ্ছেদ হবে যাদের বিকল্প কোন আবাসস্থল নেই। এ সময় বক্তব্য রাখেন,আঃ হালিম, খাদিজা বেগম, রুনা আক্তার, শাকিল মিয়া প্রমুখ।
উল্লেখ্য গত ২০ জুলাই উপজেলা ভূমি অফিস থেকে ভূ- সম্পত্তি জবরদখল হতে উচ্ছেদের জন্য কয়েকটি পরিবারকে নোটিশ প্রদান করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন মিটিংএ আছি এখন কথা বলা যাবে না। পরবর্তীতে ফোন দিলে তাকে পাওয়া যায়নি।