, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আকাশ থেকে পড়ছে মাছের বৃষ্টি! জানুন এর পিছনের অবাক করা কারণ….

লামিসা তাসনিম জুহা, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :

আকাশ থেকে মাছের বৃষ্টি হওয়ার মতো অবিশ্বাস্য ঘটনা বিশ্বাস করা কষ্টসাধ্য। অস্ট্রেলিয়া ,মেক্সিকো , হন্ডুরাস, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, জাপান, যুক্তরাষ্ট্র, গ্রিসের মতো দেশে এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনা বহুবার দেখা গিয়েছে। মাছের বৃষ্টির মতো ঘটনা শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা ।

এ সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন , সাধারণত টর্নেডো বা শক্তিশালী ঘূর্ণিঝড়ের সময় জলাশয়ের জল ও মাছ উপরে উঠে যায় এবং এই প্রক্রিয়াকে তারা “ওয়াটারস্পাউট “(Waterspout) বলে। পরবর্তীতে যখন বৃষ্টি হয় তখন সেই মাছগুলো বৃষ্টি সাথে মাটিতে এসে পড়ে। যা সাধারণ মানুষের জন্য একটি অলৌকিক ঘটনা হলেও বৈজ্ঞানিক গবেষণায় এটি কোন অলৌকিক ঘটনা নয়।

মাছের বৃষ্টির সাথে সম্পর্কিত দেশগুলো কিছু উল্লেখযোগ্য ঘটনা, যেমন:
• হন্ডুরাসে, ইয়োরো শহরে প্রতি বছর ( মে থেকে জুন ) মাসে বর্ষাকালে এই মাছের বৃষ্টি দেখা যায় এবং অনেক সময় এটি চারবার পর্যন্ত হয়ে থাকে ।প্রবল বজ্রঝড় ও বৃষ্টির পর মাছ মাটিতে ছড়িয়ে পড়ে এবং লোকেরা ঝড় শেষে বাইরে এসে দেখে শত শত ছোট রুপালি রঙের মাছ ছড়িয়ে রয়েছে। আরও জানা যায় যে, এই বৃষ্টির প্রথমে উল্লেখ হয় ১৮৫০-১৮৬০ সালের মধ্যে যখন স্প্যানিশ মিশনারি ফাদার হোসে ম্যানুয়েল দে জেসুস সুবিরানা দুর্ভিক্ষের সময় প্রার্থনা করেছিলেন এবং প্রার্থনার পরই নাকি মাছ আকাশ থেকে পড়ে — এটিই প্রথম “Lluvia de Peces” (মাছের বৃষ্টি) ঘটনা বলে ধরা হয় এবং এটি উৎসব হিসেবেও উদযাপিত হয় যা “Festival Lluvia de Peces”নামে পরিচিত।

• অস্ট্রেলিয়াতে, লাজামানু গ্রামে একাধিক বার মাছের বৃষ্টি হয়েছিল। তার মধ্যে প্রথম সূত্রপাত ঘটে ১৯৭৪ সালে পরবর্তীতে ২০০৪,২০১০ এবং ২০২৩ সালেও দেখা যায়। স্থানীয়রা জানিয়েছিলেন, আকাশ থেকে ছোট সাদা মাছ পড়তে দেখেছেন তারা।

•মেক্সিকোতে, তাম্পিকো ( উত্তর-পূর্বাঞ্চলীয়) তামাউলিপাস প্রদেশে ২০১৭ সালে হালকা বৃষ্টির সময় আকাশ থেকে ছোট ছোট জীবিত মাছ মাটিতে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা অবাক হয়ে মাছগুলো সংগ্রহ করে এবং কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে।

উল্লেখ্য তিনটি দেশের পরেও বেশ কিছু দেশে এই বৃষ্টিপাত হয়েছে যেমন :
•২০০২ সালে গ্রিসে যেখানে মাছের সাথে ব্যাঙও পরে । •২০০৯ সালে জাপানেও (ইশিকাওয়া প্রিফেকচার) একই ঘটনা দেখা যায়। •২০১৪ সালে শ্রীলঙ্কায় মাছের সাথে চিংড়িও পাওয়া যায়। •২০০৬ সালে ভারতের কেরালায়তেও এ ঘটনা ঘটে। •২০১৭ সালে ফিলিপিনের বিভিন্ন অঞ্চলও মাছের বৃষ্টি দেখা যায়। •যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া ইত্যাদি শহরে যথাক্রমে ১৯৪৭,২০১০,২০২১ সালে মাছের বৃষ্টিপাত হয়।

মাছের বৃষ্টি যদিও একটি প্রাকৃতিক দুর্যোগের ফল, তবুও এই বিরল ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতি মাঝে মাঝে এমন বিস্ময় সৃষ্টি করে, যা মানুষের কল্পনাকেও হার মানায়।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

আকাশ থেকে পড়ছে মাছের বৃষ্টি! জানুন এর পিছনের অবাক করা কারণ….

প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫