অভিমানী নীরবতায় বিদায়—দক্ষিণ মির্জাপুরের শিহাব আর নেই।
প্রকাশের সময় :
০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
৪৪
পড়া হয়েছে
অভিমানী নীরবতায় বিদায়—দক্ষিণ মির্জাপুরের শিহাব আর নেই।
বি.এম. সাদ্দাম হোসেন;স্টাফ রিপোর্টারঃ মাগুরা সদর উপজেলার রাঘবদাঁড়ি ইউনিয়নের দক্ষিণ মির্জাপুর (বাল্য) গ্রামের মোঃ বাবলু বিশ্বাসের ছেলে, সদা হাস্যোজ্জ্বল ও ভদ্র যুবক মোঃ শিহাব বিশ্বাস (২২) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত কিছুদিন ধরে নাকের পলিপাস সমস্যা জটিলতায় ভুগছিলেন শিহাব। ৩০ জুলাই, ২০২৫ তারিখে ঢাকার একটি হাসপাতালে নাকের পলিপাস সমস্যার জন্য ভর্তি করা হয়। ১ আগস্ট, শুক্রবার, অপারেশনের পর অনবরত রক্তক্ষরণ শুরু হয়, যা ক্রমে মারাত্মক রূপ নেয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১ আগস্ট রাতেই চিকিৎসাধীন অবস্থায় শিহাব ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুম শিহাব এলাকার অত্যন্ত বিনয়ী, নম্র ও সদালাপী ছেলে হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সমগ্র দক্ষিণ মির্জাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়ে স্থানীয়রা বলেন, "শিহাব ছিল সবার প্রিয়। কারও সঙ্গে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি। এই বয়সে এমন মৃত্যু মানা যায় না।" জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে শীঘ্রই পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে। মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় মহলে শোকের ঢেউ বয়ে যায়। সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।
বি.এম. সাদ্দাম হোসেন;স্টাফ রিপোর্টারঃ
মাগুরা সদর উপজেলার রাঘবদাঁড়ি ইউনিয়নের দক্ষিণ মির্জাপুর (বাল্য) গ্রামের মোঃ বাবলু বিশ্বাসের ছেলে, সদা হাস্যোজ্জ্বল ও ভদ্র যুবক মোঃ শিহাব বিশ্বাস (২২) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
গত কিছুদিন ধরে নাকের পলিপাস সমস্যা জটিলতায় ভুগছিলেন শিহাব। ৩০ জুলাই, ২০২৫ তারিখে ঢাকার একটি হাসপাতালে নাকের পলিপাস সমস্যার জন্য ভর্তি করা হয়। ১ আগস্ট, শুক্রবার, অপারেশনের পর অনবরত রক্তক্ষরণ শুরু হয়, যা ক্রমে মারাত্মক রূপ নেয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১ আগস্ট রাতেই চিকিৎসাধীন অবস্থায় শিহাব ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম শিহাব এলাকার অত্যন্ত বিনয়ী, নম্র ও সদালাপী ছেলে হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সমগ্র দক্ষিণ মির্জাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
শোক জানিয়ে স্থানীয়রা বলেন,
“শিহাব ছিল সবার প্রিয়। কারও সঙ্গে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি। এই বয়সে এমন মৃত্যু মানা যায় না।”
জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে শীঘ্রই পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।
মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় মহলে শোকের ঢেউ বয়ে যায়। সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।