কয়রায় শিবিরের উদ্যোগে জুলাই শহীদদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
প্রকাশের সময় :
০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
২১০
পড়া হয়েছে
কয়রায় শিবিরের উদ্যোগে জুলাই শহীদদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোস্তাফিজুর রহমান, (কয়রা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (১ আগষ্ট ) সকাল ৯ টায় উপজেলা ছাত্রশিবির কার্যালয় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর থানা সভাপতি এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুরু হয়। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন, কয়রা দক্ষিণ শাখার সভাপতি আসমাতুল্লাহ, কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ জি এম মিজানুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবির জেলা সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই দেশের শান্তি শৃংখলা যেন বিনষ্ট করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে দেশের শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আলোচনা ও দোয়া মাহফিল শেষে শহীদদের জন্য মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কয়রা সদর থানা সেক্রেটারি বায়জিদ হোসেন।
মোস্তাফিজুর রহমান, (কয়রা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (১ আগষ্ট ) সকাল ৯ টায় উপজেলা ছাত্রশিবির কার্যালয় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর থানা সভাপতি এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুরু হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন, কয়রা দক্ষিণ শাখার সভাপতি আসমাতুল্লাহ, কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ জি এম মিজানুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবির জেলা সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই দেশের শান্তি শৃংখলা যেন বিনষ্ট করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে দেশের শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে শহীদদের জন্য মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কয়রা সদর থানা সেক্রেটারি বায়জিদ হোসেন।