লোহাগড়ায় বড় ধরনের ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, আটক ৯
প্রকাশের সময় :
০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
৫৯
পড়া হয়েছে
লোহাগড়ায় বড় ধরনের ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, আটক ৯
রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় ডাকাতির পরিকল্পনার সময় ৯ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা বিভিন্ন জেলা থেকে এসে পৌর শহরের আলা মুন্সী মোড় নামক এলাকায় একত্রিত হয়ে বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ১৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ আগস্ট ২০২৫) রাত ১২টা ৫০ মিনিটের দিকে লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের আলা মুন্সী মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম এবং এসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ। অভিযানে আটক ব্যক্তিরা হলেন: ১. তনু মোল্যা (৩৩), ২. কাজী অমিত (২৮) (চাকরিচ্যুত নৌবাহিনীর সদস্য), ৩. মোঃ শামীম রেজা (২৩), ৪. মোঃ শাওন রহমান (২৮), ৫. মোঃ হাফিজুর রহমান (৩৩) (চাকরিচ্যুত সেনা সদস্য), ৬. মোঃ আল আমিন হোসেন (৩২), ৭. মোঃ মোকলেছ শেখ (৪০), ৮. মোঃ মাসুদ রানা (৩০), ৯. মোঃ ইজাজ আহম্মেদ (৩৩) – যিনি সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। এসময় ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। আটকদের কাছ থেকে একটি দা, একটি হাতুড়ি, দুটি লোহার রড, তিনটি মোটরসাইকেলের নম্বর প্লেট, একটি রেঞ্জ, একটি রেইন কোর্ট (যার পেছনে “POLICE” লেখা রয়েছে), এবং ৭ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহ হয়। এ বিষয়ে লোহাগড়া থানায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া উপজেলায় ডাকাতির পরিকল্পনার সময় ৯ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা বিভিন্ন জেলা থেকে এসে পৌর শহরের আলা মুন্সী মোড় নামক এলাকায় একত্রিত হয়ে বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ১৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ আগস্ট ২০২৫) রাত ১২টা ৫০ মিনিটের দিকে লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের আলা মুন্সী মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম এবং এসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন:
১. তনু মোল্যা (৩৩),
২. কাজী অমিত (২৮) (চাকরিচ্যুত নৌবাহিনীর সদস্য),
৩. মোঃ শামীম রেজা (২৩),
৪. মোঃ শাওন রহমান (২৮),
৫. মোঃ হাফিজুর রহমান (৩৩) (চাকরিচ্যুত সেনা সদস্য),
৬. মোঃ আল আমিন হোসেন (৩২),
৭. মোঃ মোকলেছ শেখ (৪০),
৮. মোঃ মাসুদ রানা (৩০),
৯. মোঃ ইজাজ আহম্মেদ (৩৩) – যিনি সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। এসময় ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।
আটকদের কাছ থেকে একটি দা, একটি হাতুড়ি, দুটি লোহার রড, তিনটি মোটরসাইকেলের নম্বর প্লেট, একটি রেঞ্জ, একটি রেইন কোর্ট (যার পেছনে “POLICE” লেখা রয়েছে), এবং ৭ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহ হয়।
এ বিষয়ে লোহাগড়া থানায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।