, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

উচ্চ শিক্ষায় নরওয়ে যাচ্ছেন চুয়েটের আট শিক্ষার্থী

  • প্রকাশের সময় : ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৪৭ পড়া হয়েছে

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় ভিন্ন মেয়াদে নরওয়ে যাচ্ছেন চুয়েটের আট শিক্ষার্থী। আজ ০৩ আগস্ট (রবিবার) ২০২৫ খ্রিঃ চুয়েটের সিন্ডিকেট কক্ষে চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়ের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান ও কেয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ ও ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম।

শিক্ষার্থীদের সাফল্য কামনা করে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “চুয়েটের শিক্ষার্থীরা নরওয়ের মতো উন্নত দেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। এই অর্জন তাদের মেধা, পরিশ্রম ও চুয়েটের মানসম্মত শিক্ষারই প্রমাণ। আশা করি তারা দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বিদেশে তুলে ধরবে এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, চুয়েট ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় এখন পর্যন্ত মোট ২৬ জন শিক্ষার্থী উচ্চ শিক্ষায় নরওয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। এবার ৫ মাস মেয়াদী মাস্টার্স কোর্সে ৫ জন এবং ২ বছর মেয়াদী মাস্টার্স কোর্সে ৩ জন নরওয়ের উদ্দেশ্য যাবেন

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

উচ্চ শিক্ষায় নরওয়ে যাচ্ছেন চুয়েটের আট শিক্ষার্থী

প্রকাশের সময় : ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫