, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ভালুকায় বিএনপি নেতা মোর্শেদ আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে মোর্শেদ আলমের নেতৃত্বে ভালুকা উপজেলা বিএনপি শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। বিএনপি নামধারী একটি পক্ষ সে সময় সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করলেও, তার বলিষ্ঠ নেতৃত্বে তা ব্যর্থ হয় এবং পরবর্তীতে দলের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোর্শেদ আলম সবসময় সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং প্রতিটি দলীয় কর্মসূচিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন।

তিনি আরও জানান, সম্প্রতি ভালুকা বাসস্ট্যান্ডে মারামারির ঘটনায় একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে মুর্শেদ আলমের নাম জড়িয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এ ঘটনায় কৌশিক ঢালীকে ছুরিকাঘাতকারী জান্নাত ও আসিফের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে পরামর্শ দেন মোর্শেদ আলম। বিএনপি সবসময় সন্ত্রাস ও অপকর্মের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। যারা ব্যক্তিস্বার্থে অপপ্রচার চালাচ্ছেন, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়; অন্যথায় দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মজু, রুহুল আমিন, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু তাহের ফকির, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম হারিজ, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল, যুবদল নেতা আল আদীন টুটুল, আহসান শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, সাংগঠনিক সম্পাদক রাশিদা খাতুন, স্বেচ্ছাসেবক দল নেতা সাদিকুর রহমান সজীব, ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইদুল হাসান মৃদুল, সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ শান্ত, ভালুকা ক্রীড়া সংস্থার সদস্য রাফি উল্লাহ চৌধুরী প্রমুখ।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

ভালুকায় বিএনপি নেতা মোর্শেদ আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫