, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত ,আটক ২

  • প্রকাশের সময় : ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি

চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক লোহাগাড়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের পুত্র জিহাদ (১৯) এবং জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের পুত্র রাকিব ইসলাম (২০)।

নিহতদের বন্ধু ইউসুফ জানান, “আমরা ৬ বন্ধু ৩টি মোটরসাইকেলে করে রাঙামাটির সাজেক যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় পেছনে আসা জিহাদ ও রাকিবের মোটরসাইকেলে হঠাৎ বিকট শব্দ শুনি। পিছনে তাকিয়ে দেখি, একটি পিকআপ তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে সিএনজি যোগে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম বলেন, “দুজনকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল, তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”

স্থানীয়রা জানান, চুনতি জাঙ্গালিয়া এলাকায় প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে এবং এতে অনেক প্রাণহানি ঘটছে।

দুর্ঘটনার পরপরই পার্বত্য বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে একটি দল স্থানীয়দের সহযোগিতায় আজিজনগর চাম্বি বাজার এলাকা থেকে মাছ বোঝাই মিনি পিকআপের চালক মো. আমির উদ্দীন (২৪) ও সহকারী জয়নাল আবেদিন জোবাইর (২০)-কে আটক করে। ঘাতক পিকআপটিও জব্দ করা হয়।

আহমেদ মোর্শেদ জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পর আজিজনগরের দিকে যাওয়া ঘাতক গাড়িটি চিহ্নিত করে স্থানীয়দের সহায়তায় আটক করি। যেহেতু ঘটনাস্থল দোহাজারী হাইওয়ে থানার আওতাধীন, তাই আটককৃত চালক, সহকারী ও গাড়িটি সেখানে হস্তান্তর করা হবে।”

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জুপিটর আলী বলেন, “আটক চালক, সহকারী এবং পিকআপটি থানায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত ,আটক ২

প্রকাশের সময় : ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫