, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

২১তম প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫: পাটকেলবাড়িয়ায় বিবাহিত বনাম অবিবাহিত দলের জমজমাট খেলা

  • প্রকাশের সময় : ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৫১ পড়া হয়েছে

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

পাটকেলবাড়িয়া যুব সমাজ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ২১তম প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ আয়োজন এবারও প্রাণবন্ত হয়ে উঠেছিল বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যকার এক জমজমাট খেলার মধ্য দিয়ে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় খেলার উদ্বোধন করেন গ্রামের ও ক্লাবের প্রবীণ সদস্যবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তি পান্জু শিকদার, সমির হোসেন মৃধা, সাগর মোল্যা, রেজাউল মোল্যা, শহিদ মৃধা প্রমুখ। ৭০ মিনিটের এই খেলা পরিচালনা করেন বারিক বিশ্বাস, যিনি দক্ষতার সঙ্গে সম্পূর্ণ খেলাটি নিয়ন্ত্রণ করেন।

সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নজরুল ইসলাম বিশ্বাস, আমজা বিশ্বাস, মাজেদ মোল্যা, সাগর মোল্যা, আজিজ মোল্যা (মেম্বার) প্রমুখ। তারা সকলেই এই ধরণের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণ শেষে রাত ৮টা থেকে আয়োজন করা হয় এক ভোজসভা, যেখানে অতিথি ও আয়োজকরা অংশগ্রহণ করেন এক মিলনমেলায়।

এই আয়োজনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন দেশের বাইরে থাকা প্রবাসী সদস্যগণ ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত চাকুরিজীবীরা। আয়োজনে যুব কমিটির দায়িত্বে ছিলেন মেহেদি হাসান মুন্না, সাদ্দাম হোসেন, জয় মাহমুদ, রাব্বি বিশ্বাস সহ যুব সমাজ সোসাইটির সদস্যবৃন্দ।

এই প্রীতি ম্যাচ শুধু একটি খেলাই নয়, বরং মাদকমুক্ত সমাজ গঠনে এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের পথে নিয়ে আসার একটি প্রয়াস। আয়োজকেরা আশা করেন, ভবিষ্যতেও এলাকার সকল শ্রেণির মানুষ যুবকদের পাশে থেকে তাদের উৎসাহ যোগাবেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা রাখবেন।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

২১তম প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫: পাটকেলবাড়িয়ায় বিবাহিত বনাম অবিবাহিত দলের জমজমাট খেলা

প্রকাশের সময় : ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫