, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানি, ৭ বছরের কারাদণ্ড যুবকের

  • প্রকাশের সময় : ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২৮ পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ বিশেষ প্রতিনিধি কক্সবাজার জেলা

কক্সবাজার শহরে হিলটপ সার্কিট হাউস সড়কে এক মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় তারিকুল ইসলাম (২৫) নামের এক যুবককে সাত বছরের কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাঁকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ(নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল –১) আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) তাওহীদুল আনোয়ার। দণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম এ মামলার একমাত্র আসামি। তিনি কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজেরপাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, গত ১০ মার্চ সকালে কক্সবাজার শহরের সার্কিট হাউস সড়কে হাঁটার সময় তারিকুল এক মার্কিন নারীকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। স্বামীর কাজের সুবাদে কক্সবাজারে বসবাস করে আসছিলেন ওই মার্কিন নারী।

এ ঘটনা জানাজানি হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তারিকুলকে গ্রেফতার করে। এরপর আলোচিত এ মামলায় পুলিশ তদন্ত শেষে ৪৮ ঘন্টার মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) তাওহীদুল আনোয়ার বলেন, মামলা হওয়ার দুই দিন পর গত ১২মার্চ তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৮ মার্চ আদালত অভিযোগ গঠন করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচার কাজ শুরু করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান বলেন, সকালে আসামি তারিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানি, ৭ বছরের কারাদণ্ড যুবকের

প্রকাশের সময় : ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫