প্রকাশের সময় :
১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
৪০
পড়া হয়েছে
নড়াইলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা।
সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে আজকের খবর পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল তালুকদারের(৩০) বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে ওই একই ইউনিয়নের চিহ্নিত একটি গোষ্ঠী। ইসমাইল তালুকদার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নে থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি কলাবাড়িয়া বাজারে একজন স্বনামধন্য ব্যবসায়ী। এজাহারে অন্তর্ভুক্ত তারিখ: ১০/০৮/২০২৫ ইং রোজ: রবিবার সময়: রাত ১০.০০ ঘটিকা, ঘটনাস্থল: নড়াগাতী থানাধীন কলাবাড়ীয়া-কালিয়া-চাপাইল পাকা সড়কের উপর(মৃত মাওঃ মাজেদ সাহেবের বাড়ীর উত্তর পাশে)। তবে স্থানীয় সূত্রে জানা যায়, এ ধরনের কোন অপ্রতিকর ঘটনা সেখানে তৈরি হয়নি। তবে এর সূত্রপাত, ০৪-০৮-২০২৫ তারিখে রসুল শেখ(৩৫) নামে এক যুবককে সংঘবদ্ধ চক্রের হামলার মধ্য দিয়ে, বিগত ঘটনার কিছু অংশঃ নড়াইলের কালিয়া উপজেলায় সঙ্ঘবদ্ধ হামলার শিকার হয়েছেন এক যুবক তার স্ত্রী ও কোমলমতি শিশু সন্তান। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা যায়। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ করেন আহত মোঃ গোলাম রসুল। তিনি ওই একই উপজেলার সীতারামপুর গ্রামের মোহাম্মদ ইলিয়াস শেখের ছেলে। উপজেলার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মন্দিরের সামনে হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গোলাম রসুল জানান সেদিন তিনি শ্বশুরবাড়ি কলাবাড়িয়া পশ্চিমপার তালুকদার পাড়া থেকে স্ত্রী এবং সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন, পথিমধ্যে কালিনগর মন্দিরের সামনে পৌঁছালে সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র হাতে তাদের প্রতিরোধ করে। আহত মোঃ গোলাম রসূল উক্ত ব্যবসায়ী ইসমাইল তালুকদারের বোন জামাতা বলে জানা যায়।বিভিন্ন সময়ে ইসমাইল তালুকদারের উপর হামলাকারীরা চড়াও হলেও সরাসরি তার ওপর আক্রমণ করার সাহস পায় নি। এ ঘটনাটি ধামাচাপা দিতে গত ১০-০৮-২০২৫ তারিখ উক্ত ঘটনাটি ঘটলেও উপজেলার নড়াগাতি থানায় ইলাক মোল্যা (পিং: মৃত ছমির মোল্যা) মামলা করতে গেলে সঠিক তথ্য প্রমাণের অভাবে থানায় মামলা নেওয়া হয়নি। পরবর্তীতে কোর্টে গিয়ে এ্যাড. মতিউর রহমানের মাধ্যমে ১৮-০৮-২০২৫ তারিখে এ মামলা দায়ের করে। ঘটনার সময়ে ভুক্তভোগী ইসমাইল তালুকদার বাড়িতে অবস্থান করেছিলেন বলে তার পরিবার জানায়। তার মা জানায়, আমার ছেলেকে অন্যায় ভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার ছেলে জড়িত নয়। এলাকাবাসীর ভাষ্যমতে, ইসমাইল তালুকদার বাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা করিয়া আসিতেছেন, তার বাবা মৃত ইন্জিল তালুকদার একজন সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন। খুবই সৎ এবং সাহসিকতার সঙ্গে তার চাকরি জীবন শেষ করিয়াছেন, বর্তমানে পরিবারের বড় ছেলে ইসমাইল তালুকদার তার পরিবারের হাল ধরেছেন, ইসমাইল তালুকদার কলাবাড়িয়া বাজারে সুনামের সাথে তার ব্যবসা পরিচালনা করছেন, অনলাইন ভিত্তিক কার্যক্রমের মধ্য দিয়ে অল্প সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেন। আমরা আজ পর্যন্ত তার দ্বারা কোন দুর্নীতি অনিয়ম হতে দেখিনি। উক্ত ঘটনাটি একই ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রামে। ভুক্তভোগী ইসমাইল তালুকদারের অভিযোগ, অভিযোগ সত্য প্রমাণিত হলে উপজেলার নড়াগাতি থানায় মামলা দায়ের হতো। সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানের উপর হানা দিতে না পেরে এ পথ অবলম্বন করেছে। তিনি আরও বলেন, আমি যেহেতু সাংবাদিকতা পেশায় যুক্ত আছি তাই সরাসরি আমার উপর আঘাত হানতে পারেনি। আমি সহ আমার যে সকল ভাইয়ের নামে মিথ্যা মামলা করেছে দ্রুত মীমাংসা না হলে আমি আইনের দিকে অগ্রসর হতে বাধ্য হব। এ ঘটনাটিকে কেন্দ্র করে, এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেকোনো সময়ে পরিস্থিতি খারাপ পর্যায়ে যেতে পারে।
সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে আজকের খবর পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল তালুকদারের(৩০) বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে ওই একই ইউনিয়নের চিহ্নিত একটি গোষ্ঠী।
ইসমাইল তালুকদার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নে থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি কলাবাড়িয়া বাজারে একজন স্বনামধন্য ব্যবসায়ী।
এজাহারে অন্তর্ভুক্ত তারিখ: ১০/০৮/২০২৫ ইং রোজ: রবিবার সময়: রাত ১০.০০ ঘটিকা, ঘটনাস্থল: নড়াগাতী থানাধীন কলাবাড়ীয়া-কালিয়া-চাপাইল পাকা সড়কের উপর(মৃত মাওঃ মাজেদ সাহেবের বাড়ীর উত্তর পাশে)।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, এ ধরনের কোন অপ্রতিকর ঘটনা সেখানে তৈরি হয়নি।
তবে এর সূত্রপাত, ০৪-০৮-২০২৫ তারিখে রসুল শেখ(৩৫) নামে এক যুবককে সংঘবদ্ধ চক্রের হামলার মধ্য দিয়ে,
বিগত ঘটনার কিছু অংশঃ নড়াইলের কালিয়া উপজেলায় সঙ্ঘবদ্ধ হামলার শিকার হয়েছেন এক যুবক তার স্ত্রী ও কোমলমতি শিশু সন্তান। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা যায়। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ করেন আহত মোঃ গোলাম রসুল।
তিনি ওই একই উপজেলার সীতারামপুর গ্রামের মোহাম্মদ ইলিয়াস শেখের ছেলে। উপজেলার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মন্দিরের সামনে হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গোলাম রসুল জানান সেদিন তিনি শ্বশুরবাড়ি কলাবাড়িয়া পশ্চিমপার তালুকদার পাড়া থেকে স্ত্রী এবং সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন, পথিমধ্যে কালিনগর মন্দিরের সামনে পৌঁছালে সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র হাতে তাদের প্রতিরোধ করে।
আহত মোঃ গোলাম রসূল উক্ত ব্যবসায়ী ইসমাইল তালুকদারের বোন জামাতা বলে জানা যায়।বিভিন্ন সময়ে ইসমাইল তালুকদারের উপর হামলাকারীরা চড়াও হলেও সরাসরি তার ওপর আক্রমণ করার সাহস পায় নি।
এ ঘটনাটি ধামাচাপা দিতে গত ১০-০৮-২০২৫ তারিখ উক্ত ঘটনাটি ঘটলেও উপজেলার নড়াগাতি থানায় ইলাক মোল্যা (পিং: মৃত ছমির মোল্যা) মামলা করতে গেলে সঠিক তথ্য প্রমাণের অভাবে থানায় মামলা নেওয়া হয়নি। পরবর্তীতে কোর্টে গিয়ে এ্যাড. মতিউর রহমানের মাধ্যমে ১৮-০৮-২০২৫ তারিখে এ মামলা দায়ের করে।
ঘটনার সময়ে ভুক্তভোগী ইসমাইল তালুকদার বাড়িতে অবস্থান করেছিলেন বলে তার পরিবার জানায়। তার মা জানায়, আমার ছেলেকে অন্যায় ভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার ছেলে জড়িত নয়।
এলাকাবাসীর ভাষ্যমতে, ইসমাইল তালুকদার বাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা করিয়া আসিতেছেন, তার বাবা মৃত ইন্জিল তালুকদার একজন সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন। খুবই সৎ এবং সাহসিকতার সঙ্গে তার চাকরি জীবন শেষ করিয়াছেন, বর্তমানে পরিবারের বড় ছেলে ইসমাইল তালুকদার তার পরিবারের হাল ধরেছেন, ইসমাইল তালুকদার কলাবাড়িয়া বাজারে সুনামের সাথে তার ব্যবসা পরিচালনা করছেন, অনলাইন ভিত্তিক কার্যক্রমের মধ্য দিয়ে অল্প সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেন।
আমরা আজ পর্যন্ত তার দ্বারা কোন দুর্নীতি অনিয়ম হতে দেখিনি।
উক্ত ঘটনাটি একই ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রামে। ভুক্তভোগী ইসমাইল তালুকদারের অভিযোগ, অভিযোগ সত্য প্রমাণিত হলে উপজেলার নড়াগাতি থানায় মামলা দায়ের হতো। সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানের উপর হানা দিতে না পেরে এ পথ অবলম্বন করেছে। তিনি আরও বলেন, আমি যেহেতু সাংবাদিকতা পেশায় যুক্ত আছি তাই সরাসরি আমার উপর আঘাত হানতে পারেনি। আমি সহ আমার যে সকল ভাইয়ের নামে মিথ্যা মামলা করেছে দ্রুত মীমাংসা না হলে আমি আইনের দিকে অগ্রসর হতে বাধ্য হব।
এ ঘটনাটিকে কেন্দ্র করে, এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেকোনো সময়ে পরিস্থিতি খারাপ পর্যায়ে যেতে পারে।