প্রকাশের সময় :
০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
৪৩
পড়া হয়েছে
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা
লামিসা তাসনিম জুহা, বিশেষ প্রতিনিধি: সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)-এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নাজমুল খান সুজনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় - তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৩ আগস্ট। আপত্তি গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৫ আগস্ট। এরপর ২৬ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ, ২৭ আগস্ট মনোনয়নপত্র দাখিল ও ২৮ আগস্ট যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। প্রত্যাহারের শেষ দিন ২৯ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩১ আগস্ট। সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। একই দিনে দুপুর ২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ইতোমধ্যে অন্যান্য নির্বাচন কমিশনাদের সাথে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নজমুল খান সুজন। এ বিষয়ে তিনি বলেন, সামনে অনুষ্ঠিত হতে যাওয়া সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালনে বদ্ধপরিকর। নির্বাচনে প্রার্থীদের নাম এবং পদবী ব্যালট পেপারে উল্লেখ থাকবে এবং নির্বাচনের দিন ব্যালটে সিল ও আমাদের নির্বাচন কমিশনের দেয়া আলাদা রংয়ের কালি ব্যাবহৃত হবে। এবং গোপন কক্ষ থেকে সিল দিয়ে স্বচ্ছ ব্যালট বাক্সে রাখতে হবে কমিশনারদের সামনে। নির্বাচন যাতে সুষ্ঠু ও অনারম্বর পরিশরে হয় সেক্ষেত্রে আমি এবং আমার সাথে যে চারজন কমিশনার রয়েছে, আমরা তার দিকে সর্বোচ্চ লক্ষ্য রাখবো। আগামী ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিত এই কার্যনির্বাহী কমিটি নির্বাচন সুষ্ঠ ও সঠিক নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে বলে সদস্যসমূহের এই প্রত্যাশা ।
লামিসা তাসনিম জুহা, বিশেষ প্রতিনিধি:
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)-এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নাজমুল খান সুজনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় –
তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৩ আগস্ট। আপত্তি গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৫ আগস্ট। এরপর ২৬ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ, ২৭ আগস্ট মনোনয়নপত্র দাখিল ও ২৮ আগস্ট যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। প্রত্যাহারের শেষ দিন ২৯ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩১ আগস্ট। সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। একই দিনে দুপুর ২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ইতোমধ্যে অন্যান্য নির্বাচন কমিশনাদের সাথে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নজমুল খান সুজন। এ বিষয়ে তিনি বলেন, সামনে অনুষ্ঠিত হতে যাওয়া সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালনে বদ্ধপরিকর।
নির্বাচনে প্রার্থীদের নাম এবং পদবী ব্যালট পেপারে উল্লেখ থাকবে এবং নির্বাচনের দিন ব্যালটে সিল ও আমাদের নির্বাচন কমিশনের দেয়া আলাদা রংয়ের কালি ব্যাবহৃত হবে। এবং গোপন কক্ষ থেকে সিল দিয়ে স্বচ্ছ ব্যালট বাক্সে রাখতে হবে কমিশনারদের সামনে।
নির্বাচন যাতে সুষ্ঠু ও অনারম্বর পরিশরে হয় সেক্ষেত্রে আমি এবং আমার সাথে যে চারজন কমিশনার রয়েছে, আমরা তার দিকে সর্বোচ্চ লক্ষ্য রাখবো।
আগামী ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিত এই কার্যনির্বাহী কমিটি নির্বাচন সুষ্ঠ ও সঠিক নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে বলে সদস্যসমূহের এই প্রত্যাশা ।