কক্সবাজার ঝাউবাগান থেকে উখিয়ার সংবাদকর্মীর মরদেহ উদ্ধার
প্রকাশের সময় :
০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
৪৪
পড়া হয়েছে
কক্সবাজার ঝাউবাগান থেকে উখিয়ার সংবাদকর্মীর মরদেহ উদ্ধার
মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজার শহরের সমুদ্র সৈকত তীরবর্তী ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় স্হানীয় এক সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সমুদ্র সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানের ভেতরে মরদেহটি দেখতে পায় স্হানীয়রা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়ার পর মরদেহ শনাক্ত করা হয়। নিহত যুবকের নাম মোহাম্মদ আমিন (২৫) । তিনি'দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ' নামে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় প্রত্রিকায় উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মতর ছিলেন, এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওর্য়াডের বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটি সুইসাইড হতে পারে বলে মনে হচ্ছে। তার পকেটে চট্টগ্রাম - কক্সবাজার রুটের মারসা বাসের একটি টিকিট পাওয়া গেছে। টিকিটে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাত্রার সময় ( ৩সেস্টেম্বর) রাত ৯টা ২০ মিনিট উল্লেখ ছিল।
মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার শহরের সমুদ্র সৈকত তীরবর্তী ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় স্হানীয় এক সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সমুদ্র সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানের ভেতরে মরদেহটি দেখতে পায় স্হানীয়রা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়ার পর মরদেহ শনাক্ত করা হয়। নিহত যুবকের নাম মোহাম্মদ আমিন (২৫) ।
তিনি’দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ‘ নামে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় প্রত্রিকায় উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মতর ছিলেন, এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওর্য়াডের বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটি সুইসাইড হতে পারে বলে মনে হচ্ছে। তার পকেটে চট্টগ্রাম – কক্সবাজার রুটের মারসা বাসের একটি টিকিট পাওয়া গেছে। টিকিটে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাত্রার সময় ( ৩সেস্টেম্বর) রাত ৯টা ২০ মিনিট উল্লেখ ছিল।