, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া মিরপুরে মামলা তুলে না নেওয়ায় বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ 

  • প্রকাশের সময় : ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫ পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নওদা খাড়ারা  নজরুল করিমের ছেলে কর্তৃক পূর্বের মামলা তুলে না নেওয়ায় আসামিরা বসত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এবিষয়ে মিরপুর থানায় অভিযোগ করেও কোন সমাধান পাচ্ছে না ভুক্তভোগী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩রা মে নওদা খাড়ারা গ্রামের নজরুল করিমের ছেলে তানভীর আহমেদ পাভেল (২৯) কে শুকুর মালিথার ছেলে সুজন, মৃত জিনাতের ছেলে আব্দুল গফুর, মৃত আব্দুল হোসেনের ছেলে ইসলামুল এবং ইসলামুলের ছেলে আলিম দ্বারা হামলার শিকার হয়। এ বিষয়ে তারা থানায় একটি মামলা দায়ের করে। যা চলমান রয়েছে।

নজরুল করিম জানান, গত ৩রা মে-২০২৫ তারিখ সকাল সাড়ে ৮ টায় আমার ছেলে তানভীর আহমেদ পাভেল বাড়াদী সরকারী প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে উক্ত আসামিরা আমার ছেলেকে ধারালো অস্ত্র দ্বারা জখম করে। পরবর্তীতে এই ঘটনায় আমার ছেলে তানভীর আহমেদ মিরপুর থানায়  এজাহার দায়ের করিলে মিরপুর থানার মামলা নং- ০৮, তারিখ-০৬/০৫/২০২৫ ইং, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। উক্ত মামলাটি চলমান থাকা অবস্থায় মামলার আসামীগণ মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় পরিবারের ব্যক্তিদের হুমকি প্রদান করতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে গত ০৭ই সেপ্টেম্বর-২০২৫ তারিখ রাত ০৩.৪৫ টায় মিরপুর থানাধীন নওদা খাড়ারা স্কুলপাড়াস্থ আমার বসতবাড়ীর পূর্ব পার্শ্বের গোয়াল ঘরের বেড়ায় আগুন ধরিয়ে দেয়। যাহার ফলে আমার বসতবাড়ীর কিছু অংশ ও গোয়াল ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার ক্ষতিসাধন হয়। বিষয়টি মিরপুর থানাকে অবহিত করেও কোন সমাধান পায়নি। সুতরাং আমার পরিবার প্রাণনাশ সহ বড় ধরনের ক্ষতির সম্ভাবনায় রয়েছে।

আসফাকি আজম বিশু (মেম্বার) জানান, ০৭ই সেপ্টেম্বর নজরুলের বাড়ির গোয়াল ঘরে থাকা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে শুনেছি। নজরুল করিমের সাথে তার প্রতিবেশীর পূর্বে দ্বন্ধ ছিল।

মিরপুর থানার এসআই এলিট মাহমুদ জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি এবং প্রতিবেশীরা জানান সুজনের সাথে দ্বন্ধ থাকলেও আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সহযোগিতা করে। তবে তদন্ত চলমান রয়েছে।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়া মিরপুরে মামলা তুলে না নেওয়ায় বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ 

প্রকাশের সময় : ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫