কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
প্রকাশের সময় :
০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
৬৬
পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়া শহরমুখী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। দুর্ঘটনার সময় তারা ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানা গেছে। চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, কুষ্টিয়াগামী সড়কে পৌঁছালে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি আবু ওবায়েদ। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়া শহরমুখী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। দুর্ঘটনার সময় তারা ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানা গেছে।
চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, কুষ্টিয়াগামী সড়কে পৌঁছালে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি আবু ওবায়েদ।
দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।