, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, চালক আহত

  • প্রকাশের সময় : ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৬০ পড়া হয়েছে

কুষ্টিয়া

 কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। আহত চালক ওবায়দুর রহমানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি ট্রাক বালু সংগ্রহের উদ্দেশ্যে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার হুসাইনের মৃত্যু হয় এবং চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার পর একটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে অপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, চালক আহত

প্রকাশের সময় : ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬