, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শীতার্ত মানুষের পাশে মিরপুর প্রেসক্লাব, শতাধিক কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৪৯ পড়া হয়েছে

মিরপুর কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে শীতার্ত অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মিরপুর প্রেসক্লাব। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি ২০২৬) বিকেলে মিরপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সহায়-সম্বলহীন ও দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। তীব্র শীতের মধ্যে এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন যদি এগিয়ে আসে, তাহলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। তিনি মিরপুর প্রেসক্লাবের এই মানবিক কর্মকাণ্ডকে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মিলন আলী, জাহিদ হাসান, আবু হেনা মোস্তফা কামাল, আশরাফুল ইসলাম হিরা, সময়ের কণ্ঠস্বর পত্রিকার জেলা প্রতিনিধি নাঈম খন্দকার, সাংবাদিক নুরুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রেসক্লাবের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা মিরপুর প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

শীতার্ত মানুষের পাশে মিরপুর প্রেসক্লাব, শতাধিক কম্বল বিতরণ

প্রকাশের সময় : ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬