, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৭৪ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

‘আংশিক নয়, পুরো সত্য’-এর অঙ্গীকারে আগামীর বাংলাদেশ গড়ায় কালের কণ্ঠ অগ্রণী ভূমিকা রাখবে—প্রত্যাশা এনসিপির
‘আংশিক নয়, পুরো সত্য’—এই সাহসী ও সময়োপযোগী স্লোগানকে ধারণ করে অগণিত পাঠকের আস্থা ও ভালোবাসাকে পাথেয় করে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ আজ শনিবার (১০ জানুয়ারি) ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কালের কণ্ঠ গণমানুষের কণ্ঠস্বর হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার পাঠক ও শুভানুধ্যায়ীরা। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে কালের কণ্ঠ পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম।
শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কালের কণ্ঠ পরিবারের সকল সদস্যের প্রতি রইল আমাদের অকৃত্রিম শুভকামনা।”
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে কালের কণ্ঠ গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা আমাদের। বিশেষ করে আমরা যে ‘জুলাই সনদ’-এর কথা বলছি, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ের পক্ষে জনমত গঠনে কালের কণ্ঠ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি।”
এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন, “একই সঙ্গে আমরা যে ‘সেকেন্ড রিপাবলিক’ ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের পক্ষে জনসচেতনতা তৈরিতে কালের কণ্ঠ অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।” প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য, সাহস ও দায়িত্ববোধের সঙ্গে সংবাদ পরিবেশনের যে ধারাবাহিকতা কালের কণ্ঠ বজায় রেখে চলেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির ফুলেল শুভেচ্ছা

প্রকাশের সময় : ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬