, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের প্রচারণায় কুষ্টিয়ার বড়বাজারে উৎসবমুখর পরিবেশ

  • প্রকাশের সময় : ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি :
ধানের শীষের প্রচারণায় কুষ্টিয়া শহরে আবারও উৎসব ও নির্বাচনী আমেজ ফিরে এসেছে। আজ সকাল ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভার এন এস রোডস্থ বড়বাজার এলাকায় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের গণসংযোগকে কেন্দ্র করে পুরো বাজার এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
গণসংযোগকালে প্রকৌশলী জাকির হোসেন সরকার দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় বড়বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা পরিণত হয় এক বিশাল নির্বাচনী সমাবেশে।
প্রচারণার সময় বহু ব্যবসায়ী তাকে বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। তারা বলেন, “ধানের শীষ আমাদের অধিকার। আমরা ইসলাম ও গণতন্ত্রের পক্ষে, ইনশাল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আপনি প্রচারণা চালিয়ে যান।” ব্যবসায়ীদের এমন আবেগঘন সমর্থনে পুরো বাজার এলাকায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতাকর্মী।
ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,
“আমি নির্বাচিত হলে ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো। এসব বিষয় আমার নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।”
তিনি আরও বলেন,
আমি কুষ্টিয়াকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে।
প্রচারণা চলাকালে বড়বাজার এলাকায় ব্যাপক উৎসবের আমেজ দেখা যায়। সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে প্রার্থীকে বুকে জড়িয়ে ধরেন, শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ধানের শীষের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

ধানের শীষের প্রচারণায় কুষ্টিয়ার বড়বাজারে উৎসবমুখর পরিবেশ

প্রকাশের সময় : ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬