কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি: গুলিবিদ্ধসহ আহত ৪, এলাকায় থমথমে অবস্থা
প্রকাশের সময় :
০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
৩৫৮
পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি: গুলিবিদ্ধসহ আহত ৪, এলাকায় থমথমে অবস্থা
কুষ্টিয়ার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করেন। এ সময় গুলিবিদ্ধসহ চারজন আহত হন। আহতরা হলেন—আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে আনিচুর রহমানের বাড়িতে টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার শিহাবের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সেই ঘটনার জের ধরেই সোমবার উভয় পক্ষ অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরের ওপর গুলি চালায়। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রাম ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কুষ্টিয়ার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করেন। এ সময় গুলিবিদ্ধসহ চারজন আহত হন।
আহতরা হলেন—আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে আনিচুর রহমানের বাড়িতে টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার শিহাবের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সেই ঘটনার জের ধরেই সোমবার উভয় পক্ষ অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরের ওপর গুলি চালায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রাম ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।