, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জমির মূল্য পরিশোধ ছাড়াই রেলওয়ের নির্মাণকাজ শুরু: ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

  • প্রকাশের সময় : ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৫২ পড়া হয়েছে

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

ক্ষতিপূরণের দাবিতে মাগুরার কছুন্দি ও কালিনগর গ্রামবাসীর বিক্ষোভ

রেলওয়ের অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধ না করেই জোরপূর্বক নির্মাণকাজ শুরু করার অভিযোগে মানববন্ধন করেছেন মাগুরার কছুন্দি ও কালিনগর গ্রামের শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষ। শুক্রবার ( ৮ জুলাই) জুমার নামাজের পর মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াবদা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার মধুখালী–মাগুরা রেললাইন প্রকল্পের জন্য কছুন্দি ও কালিনগর এলাকার বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত মালিকদের ন্যায্য মূল্য প্রদান করা হয়নি। এর আগেই রেল কর্তৃপক্ষ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেছে, যা অন্যায় ও বেআইনি।

স্থানীয় ভুক্তভোগী হারুন অর রশীদ প্রতিদিনের খবর কে বলেন,
“আমার আবাদি জমি সরকারের কাজে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পাইনি। উল্টো আমাদের জমিতে মাটি ফেলে কাজ শুরু করে দিয়েছে। এটা কি ন্যায্যতা?”

একই অভিযোগ করেন এলাকার নারীসহ অন্যান্য ভুক্তভোগীরা। তারা জানান, জমি অধিগ্রহণের নামে নোটিশ দেওয়া হলেও কারও সঙ্গে সঠিকভাবে আলোচনা বা মূল্য নির্ধারণ করা হয়নি। ক্ষতিপূরণ পাওয়ার আগেই জোর করে জমিতে প্রবেশ করা সম্পূর্ণ বেআইনি বলেও তারা দাবি করেন।

দ্রুত ক্ষতিপূরণের দাবি–
মানববন্ধনে অংশগ্রহণকারীরা রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্ষতিপূরণের টাকা দ্রুত পরিশোধ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। সেই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,
“জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। কিছু আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে বিলম্ব হয়েছে। আমরা দ্রুত সমস্যার সমাধান করতে কাজ করছি।”

অন্যদিকে রেলওয়ে প্রকল্প সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধন ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

জমির মূল্য পরিশোধ ছাড়াই রেলওয়ের নির্মাণকাজ শুরু: ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

প্রকাশের সময় : ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫